হোম > বিনোদন > সিনেমা

জন্মদিনে নায়করাজের স্মৃতি গেল মিউজিয়ামে

নায়করাজ রাজ্জাকের জন্মদিন আজ রোববার (২৩ জানুয়ারি)। এদিন সকালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে গেছেন রাজ্জাকপুত্র সম্রাট। জানা গেছে, নায়করাজের ব্যবহৃত কিছু জিনিস বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে হস্তান্তর করেছেন সম্রাট।

এগুলোর মধ্যে আছে রাজ্জাকের ব্যবহৃত ব্লেজার, চশমা ও ক্যাপ। ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর রোববার সকালে সম্রাটের কাছ থেকে এসব সামগ্রী গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মোফাকখারুল ইকবাল, সহকারী পরিচালক মনিরুজ্জামান, ফিল্ম অফিসার মো. ফখরুল আলম, গবেষক ও লেখক মীর শামসুল আলম বাবু প্রমুখ।

নায়করাজের স্মৃতি মিউজিয়ামে দেওয়ার বিষয়ে রাজ্জাকপুত্র সম্রাট বলেন, ‘পরিবারের সবাই মিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার কারণে জন্মদিনে কোনো আয়োজন করা যায়নি। তবে ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে রাখার জন্য আব্বুর ব্যবহৃত কিছু সামগ্রী দিয়েছি। ফিল্ম আর্কাইভের এই উদ্যোগটি বেশ প্রশংসনীয়।’

সাদাত হাসান মান্টোর ছোটগল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য ‘ঠান্ডা গোশত ২.০’

আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘হাওয়া’

আন্তর্জাতিক মুক্তির দিনে দেশের সিনেপ্লেক্সে ‘সুপারগার্ল’

বছরজুড়ে মুক্তি পাবে বড় বাজেটের সিনেমা

প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ নিয়ে মুক্ত আলোচনা

নওশাবার নতুন সিনেমা ‘সোমেশ্বরী’

আব্বা আমার জীবনের আদর্শ

সাংহাইয়ে পুরস্কার জিতল বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

স্টার সিনেপ্লেক্সে ‘সামার বাংলা হিট ফেস্ট’

সাত বছর পর সিনেমা নির্মাণের ঘোষণা অংশুর