হোম > বিনোদন > সিনেমা

জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়ে মাহি বললেন, ‘অবৈধ কিছু করিনি’

অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়ে সংবাদের শিরোনাম হয়েছেন আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। গতকাল শনিবার ফেসবুক ভিডিও বার্তায় কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি জানান অভিনেত্রী। গতকাল শনিবার এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া না গেলেও আজ রোববার তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘জুয়া কোম্পানিতে যুক্ত হয়ে অবৈধ কিছু করেননি।’

শুভেচ্ছাদূত হওয়ার বিষয়ে জানতে চাইলে মাহি আজকের পত্রিকাকে বলেন, ‘চুক্তিতে স্পষ্টভাবে লেখা আছে ক্রিকেট রিলেটেড ইনফরমেটিভ প্ল্যাটফর্ম অ্যান্ড নট প্রমোটিং ক্যাসিনো। আমি এভাবেই তাদের সঙ্গে চুক্তি করেছি। চুক্তিতে এটাও উল্লেখ আছে, আমি যদি কোনো বেটিং অ্যাপের সঙ্গে কাজ করতে চাই, সেটাও পারব না। আমি অবৈধ কোনো কিছু করিনি। আমাদের দেশের অনেকেই এ রকম চুক্তি করেছেন। আমি অবশ্যই বেটিং অ্যাপের সঙ্গে নেই, ভবিষ্যতেও থাকব না।’

কিন্তু মাহির শেয়ার করা অনলাইন জুয়া কোম্পানির ফেসবুক পেজটিতে জুয়ার বেশ কিছু বিজ্ঞাপন দেখা গেছে।

জুয়া কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার খবর জানিয়ে গতকাল ভিডিও বার্তায় মাহি বলেন, ‘আমি মাহিয়া মাহি। আজকে আমি তোমাদের জন্য দারুণ একটি নিউজ নিয়ে এসেছি। আমি নতুন এক ফ্যামিলিতে যোগ দিতে যাচ্ছি। জয়েন হতে যাচ্ছি ... শুভেচ্ছাদূত হিসেবে। অনেক চমক নিয়ে আসব তোমাদের কাছে।’

এর আগে দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছাদূত হিসেবে নাম জড়িয়েছে জয়া আহসান, অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়ার। এর মধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু কাজ করছেন শুভেচ্ছাদূত হিসেবে! আর তাঁদের বেশির ভাগেরই দাবি, ভুল তথ্যে তাঁরা এগুলোতে জড়িয়ে পড়েছেন।

সিনেমা ছাপিয়ে প্রতিবাদে মুখর অস্কার আসর

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন