প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
মালিক (বাংলা সিনেমা)
- মুক্তি: উৎসব (৬ আগস্ট)
- অভিনয়: আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম
- গল্পসংক্ষেপ: আমির নামের এক জেদি যুবকের প্রতিশোধ, পারিবারিক আবেগ ও অপরাধ জগতের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠার গল্প। মায়ের সম্মান রক্ষায় এবং সামাজিক অধিকার আদায়ের মিশন নিয়ে মাঠে নামে আমির। ভাগ্যচক্রে সে জড়িয়ে পড়ে অন্ধকার জগতের সঙ্গে।