হোম > বিনোদন > সিনেমা

ক্রিকেটকে বাঁচাতে বিসিবির দায়িত্বে মাশরাফিকে চান ওমর সানী

কয়েক দিন ধরেই দেশের ক্রিকেট মহলে সবচেয়ে চর্চিত বিষয়, টাইগার স্কোয়াড থেকে ওপেনার তামিম ইকবালের বাদ পড়া। তামিম-সাকিব ইস্যুতে দ্বিধাবিভক্ত গোটা দেশ। সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিনোদন জগতের তারকারাও এই আলোচনায় আওয়াজ তুলছেন।

এবার দেশের ক্রিকেটকে বাঁচাতে বিসিবির দায়িত্বে সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী কিংবা সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে আনার দাবি জানিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী।

আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই নায়ক। পোস্টে সানী লিখেছেন, ‘ফুটবলের মতো ক্রিকেটের কবর হোক তা আমরা চাই না। তাই এখনো সময় আছে আল্লাহর ওয়াস্তে হয় সাবের হোসেন চৌধুরী কিংবা মাশরাফিকে দায়িত্ব দেওয়া হোক।’

এদিকে ওমর সানীর এই দাবির সঙ্গে একমত হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী বেশির ভাগ মানুষ। মন্তব্যে তাঁরা পোষণ করেছেন সহমত।

এর আগে ২৭ সেপ্টেম্বর তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখায় নির্বাচকদের কাপুরুষ আখ্যা দিয়েছিলেন ওমর সানী। তিনি বলেছিলেন, ‘আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠত। আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকত তাহলে বলতাম, আমি পদত্যাগ করলাম। সরি একজন খেলোয়াড় তামিম ইকবাল।’

এ মাসে শুরু হচ্ছে অপু বিশ্বাসের ‘শিকার’

সাদের লেখা গল্পে সিনেমা বানাবেন রাফী

সাদাত হাসান মান্টোর ছোটগল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য ‘ঠান্ডা গোশত ২.০’

আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘হাওয়া’

আন্তর্জাতিক মুক্তির দিনে দেশের সিনেপ্লেক্সে ‘সুপারগার্ল’

বছরজুড়ে মুক্তি পাবে বড় বাজেটের সিনেমা

প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ নিয়ে মুক্ত আলোচনা

নওশাবার নতুন সিনেমা ‘সোমেশ্বরী’

আব্বা আমার জীবনের আদর্শ

সাংহাইয়ে পুরস্কার জিতল বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’