হোম > বিনোদন > সিনেমা

কান চলচ্চিত্র উৎসবে স্পেশাল মেনশন পুরস্কার পেল বাংলাদেশের ‘আলী’

বিনোদন ডেস্ক

কান উৎসবে আলী সিনেমার প্রদর্শনীতে পরিচালক আদনান আল রাজীব। ছবি: সংগৃহীত

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার পেল আদনান আল রাজীব পরিচালিত বাংলাদেশের সিনেমা 'আলী'। কান উৎসবে এটি বাংলাদেশের প্রথম পুরস্কার। এই বিভাগে সেরা নির্বাচিত হয়েছে ইসরায়েলের তৌফিক বারহোম পরিচালিত ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ’।

শনিবার ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের শেষ দিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের বিজয়ীদের নাম৷ ‘আলী’ সিনেমার গল্প এক কিশোরকে কেন্দ্র করে।

বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের একটি প্রতিযোগিতায় নাম লেখায় আলী। সে নারীকণ্ঠেও গান গাইতে পারে। ‘আলী’ চরিত্রে অভিনয় করেছেন আলী।। ১৫ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি ২৩ মে কান উৎসবে প্রদর্শিত হয়।

কান উৎসবে এবার জমা পড়েছিল ৪ হাজার ৭৮১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় ১১টি সিনেমা। কানের ইতিহাসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রথম সিনেমা ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও লা সিনেফ বিভাগের প্রধান বিচারক জার্মান পরিচালক মারেন আদে। বিচারকের দায়িত্বে আরও ছিলেন আমেরিকান পরিচালক রেইনাল্ডো মার্কাস গ্রিন, ফরাসি গায়িকা-অভিনেত্রী ক্যামেলিয়া জর্ডানা, স্প্যানিশ প্রযোজক হোসে মারিয়া প্রাদো গার্সিয়া ও ক্রোয়েশিয়ান পরিচালক নেবয়শা স্লিয়েপসেভিচ।

আবারও ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়া

আগামী বছর মুক্তি পাবে আদনানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা

শাওলিন সকারের স্পিন-অফের রেকর্ড ব্যবসা চীনে, কোরিয়ায় তীব্র বিতর্ক

চালচিত্রের প্রিকুয়েলে চঞ্চল চৌধুরী

হলিউড: ‘ডিগার’ সিনেমায় টম ক্রুজের অবিশ্বাস্য পরিবর্তন

মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা

ওটিটিতে নিষিদ্ধ ‘সতলুজ’ এখন পাঞ্জাবের গ্রামে গ্রামে

নিজেকে নির্দোষ দাবি করে রাষ্ট্রের কাছে পরীমণির প্রশ্ন

চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ