হোম > বিনোদন > সিনেমা

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ছবি: সংগৃহীত

গত প্রায় দুই দশকে বাংলাদেশের সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিনেমায় যেমন নতুনত্ব আসছে, একইভাবে নতুনত্ব আসছে সিনেমা হলেও। একের পর এক মাল্টিপ্লেক্স চালু হচ্ছে। এই রোজার ঈদে নারায়ণগঞ্জে চালু হচ্ছে মাল্টিপ্লেক্সের চেইন শপ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ঈদের দিন শহরের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে এই মাল্টিপ্লেক্সটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

স্টার সিনেপ্লেক্সের নতুন এই মাল্টিপ্লেক্সে রয়েছে ৩টি হল। যার মধ্যে দুটি হলের প্রতিটিতে ১৭৮ আসন এবং ১টি হলে থাকছে ৭৫টি আসন। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘এটি নারায়ণগঞ্জবাসীর জন্য ঈদের উপহার। দীর্ঘদিন ধরে এখানকার দর্শকদের একটি আধুনিক মাল্টিপ্লেক্সের চাহিদা ছিল। পূর্বঘোষণা অনুযায়ী শাখাটি চালু করতে পেরে আমরা সন্তুষ্টি বোধ করছি।’

মেসবাহ উদ্দিন আহমেদ আরও জানান, দর্শকদের জন্য উন্নত পরিবেশ, নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তির সিনেমা হল নিশ্চিত করাই তাদের লক্ষ্য। সেই পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর বাইরে বিভিন্ন শহরে শাখা সম্প্রসারণ করছে স্টার সিনেপ্লেক্স। এই বছরের মধ্যে আরও কিছু শাখা চালুর প্রস্তুতি চলছে তাদের। বড় শহরগুলোর পর পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও স্টার সিনেপ্লেক্সকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

মৌসুমী ও তানিয়ার অপেক্ষায় ‘ট্রাইব্যুনাল’ টিম

অভিমান নিয়ে রোজিনা বললেন মরদেহ যেন এফডিসিতে না নেওয়া হয়

বাংলাদেশের ‘দেলুপি’ সিনেমায় যুক্ত হলেন ভারতের অনুরাগ কশ্যপ

শিল্প সমিতির নির্বাচনে হেরে চিত্রনায়িকা পলির অভিযোগ

শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়ে যা বললেন শিবা শানু

এ মাসে শুরু হচ্ছে অপু বিশ্বাসের ‘শিকার’

সাদের লেখা গল্পে সিনেমা বানাবেন রাফী

সাদাত হাসান মান্টোর ছোটগল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য ‘ঠান্ডা গোশত ২.০’

আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘হাওয়া’

আন্তর্জাতিক মুক্তির দিনে দেশের সিনেপ্লেক্সে ‘সুপারগার্ল’