হোম > বিনোদন > সিনেমা

চলচ্চিত্র উৎসবে ইমন-মমর ‌‘আগামীকাল’

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ থেকে শুরু হয়েছে ‘সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। চারদিনের এ উৎসব চলবে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পর্যন্ত।

এ উৎসবের সমাপনী দিনে দেখানো হবে অঞ্জন আইচ পরিচালিত চলচ্চিত্র ‘আগামীকাল’। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন ও জাকিয়া বারী মম। ইমন আছেন সদ্য পাস করা চিকিৎসক, আর মমকে দেখা যাবে দরিদ্র পরিবারের অনাথ সন্তান হিসেবে।

‘আগামীকাল’ ছবিতে আরো আছেন টুটুল চৌধুরী, সূচনা আজাদ, আশীষ খন্দকার, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, তারিক স্বপন, সাবেরী আলম, সুজাত শিমুল প্রমুখ।

উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানিয়েছেন, ‌এবারের চলচ্চিত্র উৎসবে ১২১টি দেশের ৬০০ চলচ্চিত্র অংশ নিয়েছে। এরমধ্যে ‘আগামীকাল’ হতে যাচ্ছে উৎসবের সমাপনী ছবি।

‘আগামীকাল’ অভিনেতা ও প্রযোজক টুটুল চৌধুরী বলেন, ‘উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে আমাদের ছবিটি দেখানো হচ্ছে, যা আমাদের পুরো টিমের জন্য আনন্দের।’

গত ২৪ ডিসেম্বর সারাদেশের সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল ‘আগামীকাল’ ছবিটি। তবে শেষ মুহূর্তে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়।

ওই সময় নির্মাতা অঞ্জন আইচ বলেছিলেন, ‘যেহেতু এটি বেশ বড় বাজেটের ছবি। তাই চেয়েছি আরেকটু প্রচার-প্রচারণা করে তারপর মুক্তি দিতে। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত অনেক ছবির ব্যবসা ভালো যাচ্ছে না। এই পরিস্থিতিতে তাড়াহুড়া করে ছবি মুক্তি দিলে দর্শক জানতেই পারবেন না। আমরা চাই এই ছবি মুক্তির খবর সবার কানে পৌঁছে যাক।’

জানা গেছে, আগামী মার্চে সিনেমা হলে মুক্তি পেতে পারে ‘আগামীকাল’।

ঈদ উপলক্ষে টিভিতে ‘প্রিন্স’, ওটিটিতে ‘বনলতা এক্সপ্রেস’

অনলাইনে ফাঁস হওয়ায় ওটিটিতে মুক্তি পেল ‘রঙবাজার’

প্রেক্ষাগৃহের সাফল্যের পর এবার ওটিটিতে ‘বনলতা এক্সপ্রেস’

বাংলাদেশে কাজ করার জন্য দরখাস্ত দিয়েছি: অনির্বাণ ভট্টাচার্য

সিনেমার শুটিংয়ে বিশাল আর্থিক প্রণোদনার ঘোষণা সৌদি আরবের

চেহারা পরিবর্তন নিয়ে লুকোচুরি পছন্দ নয় তমা মির্জার

আইনি জটিলতার মধ্যেই ঈদে ‘বনলতা সেন’ মুক্তির ঘোষণা

যুদ্ধের বিপক্ষে নির্মাতা আসগর ফারহাদির সাহসী উচ্চারণ

নতুন ব্যাটম্যানে রহস্যময় চরিত্রে স্কারলেট

জেবার অভিযোগে আটকে গেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’