গল্পসংক্ষেপ: গল্পের কেন্দ্রে রয়েছে শীল পরিবারের প্রায় ১৫০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী পারিবারিক পূজা। এই উৎসবের আবহের মধ্যে হঠাৎ দেবীর পবিত্র সোনার জিব চুরি হয়ে যায়। বড় পুত্রবধূ ঈশানীকে সন্দেহ করতে শুরু করে সবাই। নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে ঈশানী জড়িয়ে পড়ে ষড়যন্ত্রের জালে।
বেথলেহেম কুড়ুম্বা ইউনিট (মালয়ালম সিনেমা)
মুক্তি: জিওহটস্টার (২ অক্টোবর)
অভিনয়: নিভিন পৌলি, মামিথা বাইজু
গল্পসংক্ষেপ: গানের প্রতি ভালো লাগা থেকে অ্যাশলি ও জাস্টিনের মধ্যে গড়ে ওঠে প্রেম। কিন্তু বয়সের ব্যবধান আর পরিবারের বিরোধিতার মুখে তারা আলাদা হতে বাধ্য হয়। উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যায় অ্যাশলি। দেড় বছর পর অ্যাশলি দেশে ফেরার পর আবারও পুরোনো আবেগের মুখোমুখি হয় তারা।
গল্পসংক্ষেপ: ১৯০০ সালের শুরুর দিকের গল্প। এক রহস্যময় নারীর কারণে দুই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়। সেই দ্বন্দ্ব-সংঘাত কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে পরবর্তী প্রজন্মেও।
গল্পসংক্ষেপ: ধড়কপুর গ্রামে এবার আধুনিকতার ছোঁয়ায় শুরু হয় নতুন বিশৃঙ্খলা। মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে গ্রামে ছড়িয়ে পড়ে অদ্ভুত সব গুজব ও আতঙ্ক। এর সঙ্গে যোগ হয় এক যুবকের হঠাৎ নেট দুনিয়ায় জনপ্রিয় হওয়া, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস আর পুলিশের তদন্ত।
দ্য লাস্ট ফার্স্ট: উইন্টার কে-টু (তথ্যচিত্র)
মুক্তি: অ্যাপল টিভি (২ অক্টোবর)
বিষয়বস্তু: ২০২১ সালের চরম বৈরী শীতের মৌসুমে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টু জয়ের রোমহর্ষক অভিযানের গল্প। একদল পর্বতারোহীর জীবন বাজি রাখা সেই ঐতিহাসিক অভিযানকে ক্যামেরাবন্দী করা হয়েছে এই তথ্যচিত্রে।
ডুয়িং লাইফ (ইংরেজি সিনেমা)
মুক্তি: নেটফ্লিক্স (২ অক্টোবর)
অভিনয়: নাওমি বেকার, জে রিভস
গল্পসংক্ষেপ: সাবেক কারারক্ষী আনিকার সঙ্গে দাগি বন্দী ক্যারোজেলের অসম সম্পর্কের গল্প। অতীতে কারাগারের এক প্রাণঘাতী দাঙ্গায় আনিকাকে বাঁচিয়েছিল ক্যারোজেল। জেল থেকে মুক্তির পর আনিকার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সংশোধন হয়ে অপরাধজগৎ ছাড়লেও ক্যারোজেলের অতীত সহজভাবে নিতে পারে না আনিকার পরিবার।