হোম > বিনোদন > সিনেমা

নজরকাড়া মিমির ছবি

বিনোদন ডেস্ক

মিমি চক্রবর্তী। ছবি: ফেসবুক

গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়েছে আয়োজক তনয় শাস্ত্রীর বাসায়। সেখানে তনয় পুলিশকে সরকারি কাজে বাধা দেওয়ায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

মিমি চক্রবর্তী। ছবি: ফেসবুক

জেল থেকে বেরিয়েই তনয় শাস্ত্রী অভিনেত্রীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন থানায়। বনগাঁ আদালতে মিথ্যা অপবাদ ও মানহানিকর বক্তব্য—এই দুই অভিযোগের ভিত্তিতে মিমির বিরুদ্ধে দুটি আলাদা মামলা করেছেন। পাশাপাশি অভিনেত্রীর বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ এনে অনুষ্ঠানের জন্য মিমি যে ২ লাখ ৬৫ হাজার টাকা আগাম নিয়েছিলেন, সেটা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।

মিমি চক্রবর্তী। ছবি: ফেসবুক

পুরো বিষয়টি আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছেন মিমি। মিমির রাজনৈতিক ব্যস্ততা থাকলেও হাতে এখন সিনেমার কাজ কম। সব মিলিয়ে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত তিনি। এমন মানিসক অস্থিরতার সময়ে প্রকৃতির মাঝে স্বস্তি খোঁজেন নায়িকা, নিজেকে সময় দেন নিজে। আজ মঙ্গলবার বিকেলে বর্ণিল ফুলের বাগানে দাঁড়িয়ে তোলা একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন মিমি। মানসিক অবসাদ দূর করতে নাকি অন্য কোনো কারণে, নাকি নিছক সময় কাটাতেই ছবিগুলো তুলেছেন মিমি—তা জানা যায়নি। তবে ছবিগুলো নজড় কেড়েছে মিমিভক্তদের।

মিমি চক্রবর্তী। ছবি: ফেসবুক

মিমি চক্রবর্তী। ছবি: ফেসবুক

সাদাত হাসান মান্টোর ছোটগল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য ‘ঠান্ডা গোশত ২.০’

আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘হাওয়া’

আন্তর্জাতিক মুক্তির দিনে দেশের সিনেপ্লেক্সে ‘সুপারগার্ল’

বছরজুড়ে মুক্তি পাবে বড় বাজেটের সিনেমা

প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ নিয়ে মুক্ত আলোচনা

নওশাবার নতুন সিনেমা ‘সোমেশ্বরী’

আব্বা আমার জীবনের আদর্শ

সাংহাইয়ে পুরস্কার জিতল বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

স্টার সিনেপ্লেক্সে ‘সামার বাংলা হিট ফেস্ট’

সাত বছর পর সিনেমা নির্মাণের ঘোষণা অংশুর