হোম > বিনোদন > সিনেমা

স্টার সিনেপ্লেক্সে সবচেয়ে বেশি শো রাজ-বুবলীর 'দেয়ালের দেশ' সিনেমার

এবার ঈদে মুক্তির তালিকায় এক ডজন সিনেমা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনো প্রকাশ হয়নি হলের তালিকা। তবে স্টার সিনেপ্লেক্স প্রকাশ করেছে তাদের ঈদের সপ্তাহের শিডিউল। স্টার সিনেপ্লেক্সের সাতটি  শাখায় প্রদর্শিত হবে ঈদের নতুন আট সিনেমা ৷

আট সিনেমার মধ্যে সবচেয়ে বেশি শো পেয়েছে মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’৷ সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে প্রতিদিন এর ১৭টি শো প্রদর্শিত হবে। দেয়ালের দেশ সিনেমার  প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। সিনেমার ট্রেলারে দেখা যায় নিম্নশ্রেণির দুজন মানুষ রাজ ও বুবলীর মধ্যে প্রেম হয়। হঠাৎ আত্মহত্যার সিদ্ধান্ত নেন বুবলী। এরপর তাঁর লাশ নিয়েই বসবাস শুরু করেন রাজ। ট্রেলার ও গান প্রকাশের পর থেকেই দেয়ালের দেশ নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দেয়ালের দেশের পর সর্বোচ্চ ১৩টি করে শো পেয়েছে হিমেল আশরাফের ‘রাজকুমার’ ও  গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’। এছাড়া ‘ওমর’ পেয়েছে ১১টি শো, ‘মোনা: জ্বীন ২’ সাতটি, ‘মেঘনা কন্যা’ দুটি, ‘গ্রিন কার্ড’ দুটি এবং ‘আহারে জীবন’ পেয়েছে তিনটি শো।

এই ঈদে আটটি সিনেমা চালানোর সিদ্ধান্ত নিলেও এক ঈদে এত সিনেমা মুক্তির পক্ষে নন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি মনে করেন ঈদে এত ছবি মুক্তি না দিয়ে সারা বছর ধারাবাহিকভাবে যেন সিনেমা মুক্তি দেওয়া হয়।

‘মালিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা, সাত বছর পর ফিরছে শুভ-মিম জুটি

মার্কিন রাজনীতি ও ফিলিস্তিন ইস্যুতে সরব পেদ্রো

এ সপ্তাহের সিনেমা: আদালতের অনুমতি নিয়ে প্রেক্ষাগৃহে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’, সিনেপ্লেক্সে ‘স্টার ওয়ারস’

চারুলতাই কি ঢাকা-১২০৫: নির্মাতার বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও আর্থিক অনিয়মের অভিযোগ প্রযোজকের

ঈদেই আসবে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

দুই ওটিটি প্ল্যাটফর্মে ‘রাক্ষস’

কানের মঞ্চে ট্রাম্প প্রশাসনের সমালোচনায় সেবাস্তিয়ান স্ট্যান

ইরানে আবার বিচারের মুখোমুখি নির্মাতা জাফর পানাহি

৭৯তম কান চলচ্চিত্র উৎসব: টিকিট বিক্রি ও দর্শক সমাগমে ভাঙল গত বছরের রেকর্ড

সালমান-ভক্তের গল্পে তৈরি হলো ‘লাভ ৯৬’