হোম > বিনোদন > সিনেমা

সিরিজ হয়ে গেল সিনেমা, মুক্তি পাচ্ছে মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

হাসান জাহাঙ্গীর ও মৌসুমী। ছবি: সংগৃহীত

দুই বছর আগে সোশ্যাল মিডিয়ায় নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে অভিনেত্রী মৌসুমীর বিয়ের খবর চাউর হয়। এমন খবরকে প্রোপাগান্ডা বলে দাবি করেন দুজনেই। হাসান জাহাঙ্গীর জানিয়েছিলেন ‘কন্ট্রাক্ট বিয়ে’ নামের একটি সিরিজে অভিনয় করেছেন তাঁরা। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে এটি। তবে সিরিজ নয়, ১৫ মে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে সিনেমা হলে।

ওয়েব সিরিজ হিসেবে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল কন্ট্রাক্ট ম্যারেজের শুটিং। অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনা ও প্রযোজনা করেছেন হাসান জাহাঙ্গীর। সে সময় হাসান জাহাঙ্গীর জানিয়েছিলেন, সাসপেন্স থ্রিলারধর্মী সিরিজটিতে মৌসুমী অভিনীত চরিত্রকে ঘিরে আবর্তিত হবে গল্প। বাংলাদেশের এক নারী যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে স্থায়ী হওয়ার আশায় কন্ট্রাক্ট ম্যারেজ করে অভিবাসী এক ব্যক্তিকে। এরপর নানা বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে, যা কখনো কাঁদাবে, কখনো হাসাবে দর্শককে।

গত মার্চে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পায় কন্ট্রাক্ট ম্যারেজ। নির্মাতা জানান, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশ কিছু দেশে মুক্তি পাবে সিনেমাটি। হাসান জাহাঙ্গীর বলেন, ‘কোন পরিস্থিতির কারণে, মধ্যপ্রাচ্যসহ বহির্বিশ্বের বড় বড় দেশে গিয়ে একজন বিবাহিত নারী, বাংলাদেশে মা-বাবা, ভাইবোন ও স্বামী রেখে কন্ট্রাক্টে বিয়ে করতে বাধ্য হয়। বিদেশে গেলে কেন আপন মানুষ পর হয়ে যায়, কেন পরিবারের মানুষ তাকে ভুল বোঝে! পুরো বাস্তবতা উঠে আসবে এই গল্পে।’

জাহাঙ্গীর আরও বলেন, ‘একজন নারী, একটি মাতৃভূমি, একটি দেশ। নারীর মর্যাদা ও সম্মানকে সামনে রেখে বাংলাদেশকে তুলে ধরা হয়েছে এই গল্পের মাধ্যমে। হিউম্যান রাইটসের মাধ্যমে যেখানে একজন নারী সততা দিয়ে তাক লাগিয়ে দেয়।’

সিনেমা মুক্তির পর যাঁরা অহেতুক সমালোচনা করেন তাঁদের হুঁশিয়ার করে দিয়ে হাসান জাহাঙ্গীর বলেন, ‘আশা করি সবাই ভালো-মন্দ গঠনমূলক বক্তব্য তুলে ধরবেন। কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে প্রোপাগান্ডা ছড়ান, অশ্লীল ভিডিও বানান, সিনেমার রিলিজে বিঘ্ন ঘটান...সিনেমার তারকাদের নিয়ে উল্টাপাল্টা গসিপিং করেন, পূর্বের মতো আমাদের নিয়ে ট্রল করেন, তাঁদের জন্য খবর হলো—গত ২১ এপ্রিল এই মর্মে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সাইবার সুরক্ষার আওতায় আবেদনের পরিপ্রেক্ষিতে আপনাদের কর্মকাণ্ডের তালিকা তৈরি হতে থাকবে। বাকিটা সময় বলে দেবে।’

কন্ট্রাক্ট ম্যারেজ দিয়ে দুই বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মৌসুমী অভিনীত কোনো সিনেমা। সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পেয়েছিল মৌসুমী অভিনীত সিনেমা ‘সোনার চর’।

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

‘আজাদি’ সিনেমায় প্রথমবার চঞ্চলের বিপরীতে পৌলমী

যুক্তরাষ্ট্রে চলচ্চিত্রের জন্য অনুদান ও পুরস্কার পেলেন নির্মাতা শামস

দেশে প্রথমবার ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’, চলছে চলচ্চিত্র জমা নেওয়া

ঈদের পর দেশে মুক্তি পেল নতুন সিনেমা

দুই বাংলায় মুক্তি পাবে বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

‘প্রিন্স’ নিয়ে সৃষ্ট জটিলতার কারণ জানালেন সাবেক প্রযোজক নেতা খসরু

অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার বাবা, তাঁকে না জড়ানোর অনুরোধ পূজা চেরির

ঈদের আগেই মুক্তি পাচ্ছে ‘সর্দারবাড়ির খেলা’