হোম > বিনোদন > সিনেমা

ফারুকী এখন বিপন্মুক্ত, আরও যা জানালেন তিশা

২২ জানুয়ারি সন্ধ্যায় অসুস্থতা বোধ করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় মোস্তফা সরয়ার ফারুকীকে। চিকিৎসক পরীক্ষা করে জানান, তাঁর একটি মাইল্ড স্ট্রোক হয়েছে। এরপর নিউরো আইসিইউতে অবজারভেশনে রাখা হয় তাঁকে। আজ বুধবার বিকেলে ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা জানিয়েছেন, ফারুকী এখন বিপন্মুক্ত। সঙ্গে তিশা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া চেয়েছেন।

তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে, আবার মেঘ চলেও যায়, শুধু একটু ধৈর্য ধরতে হয়। আপনাদের দোয়ায় মোস্তফা সরোয়ার ফারুকী এখন বিপন্মুক্ত। আলহামদুলিল্লাহ। কিছুদিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে ফিরবে ইনশা আল্লাহ। অনেকে আমাকে ফোন এবং এসএমএস করেছেন। অনেকের ফোন ও এসএমএসের উত্তর দিতে পারি নাই। তার জন্য অনেক দুঃখিত। সবাইকে অনেক ধন্যবাদ এত দোয়া আর ভালোবাসার জন্য।’

ফারুকীর স্ত্রী অভিনেত্রী তিশা গত সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফারুকীর স্ট্রোকের তথ্য জানান। তিশা লেখেন, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই বললেন এনজিওগ্রাম করাতে। করানো হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’

এ মাসে শুরু হচ্ছে অপু বিশ্বাসের ‘শিকার’

সাদের লেখা গল্পে সিনেমা বানাবেন রাফী

সাদাত হাসান মান্টোর ছোটগল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য ‘ঠান্ডা গোশত ২.০’

আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘হাওয়া’

আন্তর্জাতিক মুক্তির দিনে দেশের সিনেপ্লেক্সে ‘সুপারগার্ল’

বছরজুড়ে মুক্তি পাবে বড় বাজেটের সিনেমা

প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ নিয়ে মুক্ত আলোচনা

নওশাবার নতুন সিনেমা ‘সোমেশ্বরী’

আব্বা আমার জীবনের আদর্শ

সাংহাইয়ে পুরস্কার জিতল বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’