হোম > বিনোদন > সিনেমা

‘দেশান্তর’ ছবিতে রুবেল-মৌসুমী

সরকারি অনুদানের ছবি ‘দেশান্তর’।  বানাচ্ছেন নির্মাতা আশুতোষ সুজন। কবি নির্মলেন্দু গুণের ‘দেশান্তর’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। পাঠকপ্রিয় এই উপন্যাসের প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এ চরিত্রে অভিনয় করবেন মৌসুমী। ছবিতে মৌসুমীর বিপরীতে থাকছেন অভিনেতা আহমেদ রুবেল।

পরিচালক আশুতোষ সুজন বলেন, ‘অন্নপূর্ণা চরিত্রটি পাঠকপ্রিয়। তাই একে পর্দায় ফুটিয়ে তোলা একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটি নিতে গিয়ে বারবার মনে হয়েছে, অভিনেত্রী মৌসুমীকেই প্রয়োজন। তিনি এ চরিত্রের জন্য পারফেক্ট। তাঁকে চূড়ান্ত করা হয়েছে। সব ঠিক থাকলে অক্টোবর মাসে ছবির শুটিং শুরু করব।’

পরিচালক আরও বলেন, ‘একটা বিষয় দুঃখের সঙ্গে লক্ষ করলাম, ভুল তথ্য দিয়ে আমার ছবির সংবাদে সয়লাব হয়ে গেছে। আমার সঙ্গে আলাপ না করেই অনেকে মৌসুমীকে নিয়ে ছবি নির্মাণের খবর ছাপছেন। সেখানে আবার ছবির নামটাও ভুল দিচ্ছেন। আমার ছবির নাম ‘অন্নপূর্ণা’ নয়, এটি আমার ছবির প্রধান নারী চরিত্রের নাম। ছবির নাম ‘দেশান্তর’। প্রিয় কবি নির্মলেন্দু গুণ এই নামে একটি বিখ্যাত উপন্যাস লিখেছেন। এই উপন্যাস অবলম্বনে ছবি বানানোর জন্যই সরকারি অনুদান পেয়েছি। সবাই ভুলটা শুধরে নেবেন আশা করি।’

মৌসুমী বলেন, ‘সুজনের কয়েকটি নাটকে অভিনয় করেছি। তাঁর প্রথম ছবির নায়িকা হয়ে ভালো লাগছে। চরিত্রটি এই ছবির প্রাণ।’

সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরছেন বুবলী

হলিউডকে টানতে মরক্কোয় তৈরি হচ্ছে বিশাল সিনেমা সিটি

গুম, হেফাজতে খুন নিয়ে নির্মিত সিনেমা নিষিদ্ধ করল ভারত সরকার, তুমুল বিতর্ক

মৌসুমী ও তানিয়ার অপেক্ষায় ‘ট্রাইব্যুনাল’ টিম

অভিমান নিয়ে রোজিনা বললেন মরদেহ যেন এফডিসিতে না নেওয়া হয়

বাংলাদেশের ‘দেলুপি’ সিনেমায় যুক্ত হলেন ভারতের অনুরাগ কশ্যপ

শিল্প সমিতির নির্বাচনে হেরে চিত্রনায়িকা পলির অভিযোগ

শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়ে যা বললেন শিবা শানু

এ মাসে শুরু হচ্ছে অপু বিশ্বাসের ‘শিকার’

সাদের লেখা গল্পে সিনেমা বানাবেন রাফী