হোম > বিনোদন > সিনেমা

‘আগামীকাল’ আসছে ডিসেম্বরে

ছোট-বড় দুই পর্দাতেই মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এই নায়িকাকে এবার দেখা যাবে ইমনের বিপরীতে ‘আগামীকাল’ ছবিতে। অঞ্জন আইচের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ছবিটি জুনে সেন্সর ছাড়পত্র পায়। আগামী ১০ ডিসেম্বর সারা দেশে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। ছবিটি প্রযোজনা করেছেন টুটুল চৌধুরী। ইমন, মমসহ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সূচনা আজাদ, শতাব্দী ওয়াদুদ ও টুটুল চৌধুরী।

থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘আগামীকাল’ ছবির শুটিং শুরু হয় ২০১৯ সালে। ২০২০ সালে শেষ হয় পুরো ছবির কাজ।  কিন্তু করোনা পরিস্থিতির কারণে এত দিন মুক্তি দেওয়া সম্ভব হয়নি। অঞ্জন আইচ বলেন, ‘এখন করোনার প্রকোপ কমেছে। পরিস্থিতি অনুকূলে বলেই ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।’

ছবিতে চারটি গান রয়েছে। সুজন আরিফ ও প্রয়াত পৃথ্বীরাজের সংগীত আয়োজনে গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও সুজন আরিফ।

ইমন বলেন, ‘মম খুব ভালো অভিনেত্রী। সহশিল্পী হিসেবে তিনি থাকলে কাজটা ভালো হয়। এই ছবিটি একটি থ্রিলার ছবি। আমাদের দেশে থ্রিলার ছবি খুব কম হয়। তাই রহস্যময় গল্পের এই ছবিটি দর্শক লুফে নেবে বলেই আমার বিশ্বাস।’

মম বলেন, ‘দর্শক ছবিটি দেখতে বসলে পুরোটা না দেখে উঠতে পারবেন না। এই ছবি একেবারেই থ্রিলারধর্মী। এ ধরনের ছবিতে আগে কাজ করিনি। তাই কাজটি চ্যালেঞ্জ নিয়ে করেছি।’

ইমন ও মম ২০০৭ সালে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। যদিও ওই ছবিতে পরস্পরের বিপরীতে ছিলেন না। চলচ্চিত্রে এই প্রথম তাঁরা জুটি বেঁধেছেন।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’

‘রাক্ষস’ সিনেমার আইটেম গানে বলিউডের নাতালিয়া

সিনেমা ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ বলার কারণ জানালেন অপু বিশ্বাস

নজরকাড়া মিমির ছবি

ছাড়পত্রের অপেক্ষায় ‘পিনিক’, হল পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী নির্মাতা