হোম > বিনোদন > সিনেমা

‘হঠাৎ বৃষ্টি’র ২৭ বছর পর ‘আবার হঠাৎ বৃষ্টি’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় প্রিয়াঙ্কা ত্রিবেদী ও ফেরদৌস আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস। বাংলা সিনেমায় পরিবর্তনের হাওয়া নিয়ে এসেছিল সিনেমাটি। প্রেক্ষাগৃহের আগে প্রদর্শিত হয় টেলিভিশনে। হঠাৎ বৃষ্টি মুক্তির ২৭ বছর পর নতুন অভিনয়শিল্পীদের নিয়ে তৈরি হচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। নতুন সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। আজ মহরতের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে সিনেমাটির।

১৯৯৮ সালের কোরবানির ঈদের দিন চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হয় হঠাৎ বৃষ্টির। দর্শক দারুণ পছন্দ করে সিনেমাটি। বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় হঠাৎ বৃষ্টিতে দেখা গিয়েছিল নতুন অভিনয়শিল্পীদের। বিশেষ করে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর রসায়ন মন জিতে নেয় দর্শকের। টিভির পর প্রেক্ষাগৃহে মুক্তির পর হলগুলোতে যেন দর্শকের বৃষ্টি নেমেছিল। বিশেষ করে তরুণ দর্শকের কাছে সিনেমাটি দারুণ সাড়া পায়। ব্যবসার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিল সিনেমাটি। ১৯৯৮ সালে বাংলাদেশে মাত্র দুটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছিল। দুটি পুরস্কারই উঠেছিল হঠাৎ বৃষ্টির ঝুলিতে। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন ফেরদৌস আহমেদ ও চিত্রগ্রাহকের পুরস্কার জিতেছিলেন আখতার হোসেন।

২০২৩ সালে হঠাৎ বৃষ্টির ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশ করা হয় ‘চিত্রনাট্য ও অন্যান্য প্রসঙ্গ’ নামের বই। সিনেমার মূল চিত্রনাট্যর সঙ্গে বইটিতে জায়গা পায় এর স্থিরচিত্র, শিল্পী-কলাকুশলীর অভিজ্ঞতার কথা। এবার তৈরি হচ্ছে সিনেমার সিকুয়েল। আবার হঠাৎ বৃষ্টি পরিচালনা করবেন কামরুজ্জামান। এবার সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন নতুন অভিনয়শিল্পীরা। তাঁদের সঙ্গে থাকছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবিসহ আরও অনেকে। আজ উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে মহরতের মধ্য দিয়ে শুরু হবে সিনেমার শুটিং। সেখানেই প্রকাশ করা হবে নায়ক-নায়িকার নাম।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’

‘রাক্ষস’ সিনেমার আইটেম গানে বলিউডের নাতালিয়া

সিনেমা ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ বলার কারণ জানালেন অপু বিশ্বাস

নজরকাড়া মিমির ছবি

ছাড়পত্রের অপেক্ষায় ‘পিনিক’, হল পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী নির্মাতা