হোম > বিনোদন > সিনেমা

কোক স্টুডিও বাংলায় আজ নতুন গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে ‘দাঁড়ালে দুয়ারে’ গেয়ে পরিচিতি পান সংগীতশিল্পী ঈশান মজুমদার। এরপর ‘নিঠুর মনোহর’ ও ‘গুলবাহার’ দিয়ে প্রশংসিত হয়েছেন। আবারও কোক স্টুডিও বাংলায় নতুন গান নিয়ে ফিরছেন ঈশান।

আজ কোক স্টুডিও বাংলা প্ল্যাটফর্ম থেকে প্রকাশ পাচ্ছে ঈশানের গাওয়া ‘পাতার বাঁশরী’। এতে ঈশানের সঙ্গে আছেন সুনিধি নায়েক। ঈশানের মতো তিনিও এর আগে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে গেয়েছিলেন। ‘সন্ধ্যাতারা’ শিরোনামের ওই গানে সুনিধির সহশিল্পী ছিলেন শায়ান চৌধুরী অর্ণব। এ ছাড়া এই প্ল্যাটফর্মের আরও বেশ কিছু গানের কোরাসে দেখা মিলেছে সুনিধির।

গতকাল সন্ধ্যায় ঈশান ও সুনিধির নতুন এই গানের ঘোষণা দেয় কোক স্টুডিও বাংলা। তবে প্রকাশের আগে গানটি নিয়ে বিস্তারিত কথা বলতে চায়নি কর্তৃপক্ষ। পাতার বাঁশরী চতুর্থ সিজনের তৃতীয় গান। জানা গেছে, গানটির সংগীত আয়োজন করেছেন অদিত রহমান। দৃশ্যধারণ করা হয়েছে ঐতিহ্যবাহী সোনারগাঁয়ে।

কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজন সাজানো হয়েছে আটটি গান দিয়ে। প্রথম তিন সিজনের মতো এবারও কিউরেটর হিসেবে আছেন শায়ান চৌধুরী অর্ণব।

সবশেষ গত ২৯ জুন কোক স্টুডিও বাংলা থেকে প্রকাশ পেয়েছিল ‘মেঘ’ গানটি। এতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও পশ্চিমবঙ্গের মৌসুমী দত্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতা র‍্যাপ আকারে ব্যবহার করায় বিতর্কের মুখে পড়ে গানটি।

দেশের পাশাপাশি কানাডায় মুক্তি পাচ্ছে ‘শেকড়’

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

সিনেপ্লেক্সে নতুন চার হলিউড সিনেমা

আবারও ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়া

আগামী বছর মুক্তি পাবে আদনানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা

শাওলিন সকারের স্পিন-অফের রেকর্ড ব্যবসা চীনে, কোরিয়ায় তীব্র বিতর্ক

চালচিত্রের প্রিকুয়েলে চঞ্চল চৌধুরী

হলিউড: ‘ডিগার’ সিনেমায় টম ক্রুজের অবিশ্বাস্য পরিবর্তন

মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা