হোম > বিনোদন > সিনেমা

সিয়ামের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন সুস্মিতা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সিয়াম আহমেদ ও সুস্মিতা চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

রোজার ঈদে ঢালিউডে অভিষেকের অপেক্ষায় আছেন পশ্চিমবঙ্গের দুই অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু ও সুস্মিতা চট্টোপাধ্যায়। গত মাসে জ্যোতির্ময়ী জানিয়েছেন ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয়ের অভিজ্ঞতা। ঈদের আরেক সিনেমা ‘রাক্ষস’-এ সিয়াম আহমেদের সঙ্গে অভিনয় করছেন সুস্মিতা। তিনিও জানালেন সিয়ামের সঙ্গে অভিনয় করে কেমন লাগল তাঁর।

সুস্মিতা বলেন, ‘সিয়াম খুব দারুণ। পর্দায় আমাদের দারুণ রসায়ন দেখতে পাবে দর্শক। পর্দার বাইরেও আমাদের বন্ধুত্বটা বেশ জমেছে। প্রথম থেকেই ও আমাকে অনেক সহায়তা করেছে। তাই ক্যামেরার সামনে কাজ করাটা সহজ হয়েছে। আশা করছি দর্শক আমাদের জুটি পছন্দ করবেন।’

রাক্ষসের শুটিং করতে গত ডিসেম্বরে বাংলাদেশে এসেছিলেন সুস্মিতা। এর কয়েক দিন পরই দুর্বৃত্তদের গুলিতে মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। সে সময় বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হলেও তা সুস্মিতাকে বুঝতেই দেয়নি রাক্ষস টিম। নির্মাতাদের আতিথেয়তায় মুগ্ধ এই নায়িকা। সুস্মিতা বলেন, ‘শুটিং করতে যাওয়ার পর রাতারাতি একটি দেশকে বদলে যেতে দেখেছি। যদিও সে পরিস্থিতির আঁচ আমি তেমন পাইনি। তবে সাবধানতার কারণে শুটিং বন্ধ হয়ে যায়। আমার গায়ে একটা আঁচড়ও লাগতে দেননি কেউ।’

পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ভাষার উচ্চারণগত পার্থক্য থাকায় রাক্ষস সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রথম দিকে সমস্যায় পড়েছিলেন সুস্মিতা। সবার সহায়তায় সে সমস্যা দ্রুতই কাটিয়ে উঠতে পেরেছেন তিনি। বাংলাদেশের পর শ্রীলঙ্কায় প্রায় এক মাস শুটিং হয়েছে রাক্ষস সিনেমার। সুস্মিতা জানান, বাকি আছে আর মাত্র দুটি গান। এ অংশের দৃশ্যধারণ শেষ হলেই রাক্ষসের ক্যামেরা ক্লোজ হবে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত অ্যাকশন-রোমান্টিক গল্পের রাক্ষস মুক্তি পাবে রোজার ঈদে।

সুস্মিতা বলেন, ‘এর আগে জিতের সঙ্গে আমার অভিনীত “চেঙ্গিজ” সিনেমা ঈদে মুক্তি পেয়েছিল। সিয়ামের সঙ্গে রাক্ষস সিনেমাটিও ঈদে আসছে। দুটির ক্ষেত্রে ঈদ কমন ফ্যাক্টর। আশা করছি, চেঙ্গিজের মতো রাক্ষসও সাড়া ফেলবে। পোস্টারে দেখেছেন, নায়কের ঠোঁটে গোলাপ। তার মানে গল্পে প্রেম আছে। আমার চরিত্রেরও প্রচুর স্তর আছে। অভিনয় করে তৃপ্তি পেয়েছি।’

সদ্য শেষ হয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সুস্মিতা শুনেছেন সে খবর। বাংলাদেশের কাছে প্রত্যাশা প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় অভিনেত্রী বলেন, ‘আবার দুই দেশের আদান-প্রদান আগের মতো অবাধ হোক। মাঝে তো একটা কাঁটাতারের বেড়া। আগামী দিনে এই বেড়া যেন আর কখনো গুরুত্বপূর্ণ না হয়ে ওঠে।’

ঈদের সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

সাংহাই চলচ্চিত্র উৎসবে ‘সাঁকোটা দুলছে’

ঈদ উপলক্ষে মুক্তি পেল আট সিনেমা

অনীক দত্তকে নিয়ে নওশাবা, ‘আমাদের সম্পর্ক ছিল বাবা-মেয়ের মতো’

সাবেক স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর নির্মাতা অনীক দত্তের রহস্যমৃত্যু

‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’র ডিসিপি এখনো বুঝে পায়নি স্টার সিনেপ্লেক্স

মারা গেছেন ‘ভূতের ভবিষ্যৎ’খ্যাত পরিচালক অনীক দত্ত

ঈদে আসছে পরীমণি অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমার গান

টিভিতে নতুন সিনেমা

ঈদে মুক্তির প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াল আদর-পূজার সিনেমা