হোম > বিনোদন > সিনেমা

ছাড়পত্র পেল ‘চক্কর ৩০২’, শিগগিরই মুক্তির ঘোষণা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল ‘চক্কর ৩০২’। সরকারি অনুদানে সিনেমাটি বানিয়েছেন শরাফ আহমেদ জীবন। এটি নির্মাতার প্রথম সিনেমা। ফেসবুকে চক্কর ৩০২ সিনেমার ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করে শরাফ আহমেদ জীবন লেখেন, ‘কোনো রকম কাটাছেঁড়া ছাড়াই বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সনদপত্র পেয়ে লক্ষ্য পূরণের পথে আরও একটি ধাপ এগিয়ে গেল আমাদের সিনেমা চক্কর ৩০২। দেখা হচ্ছে খুব শিগগিরই।’

চক্কর ৩০২ সিনেমার প্রধান চরিত্রে আছেন মোশাররফ করিম। তাঁর বিপরীতে দেখা যাবে রিকিতা নন্দিনী শিমুকে। তারেক মাসুদের সিনেমা ‘রানওয়ে’ দিয়ে অভিনয় শুরু করেন শিমু। এরপর গত এক যুগে ‘আন্ডার কনস্ট্রাকশন’, ‘শিমু’, ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’, ‘ফেরেশতে’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। শিমু বলেন, ‘চক্কর সিনেমায় আমি মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। গল্পে আমার চরিত্রটি গুরুত্বপূর্ণ।’ 

সিনেমাটি নিয়ে জীবন বলেন, ‘চক্কর মানবিক স্পর্শের গল্প। সরকারি অনুদানের সঙ্গে আরও বাজেট যুক্ত করে বড় আয়োজনে সিনেমাটি বানানোর চেষ্টা করেছি।’

চক্কর ৩০২ সিনেমার জন্য ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকার অনুদান পান জীবন। প্রথমে সিনেমাটির নাম ছিল ‘বিচারালয়’। পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের নির্দেশে পরিবর্তন করে নাম রাখা হয়েছে চক্কর ৩০২।

নান্দনিকের ৪৯ বছর পূর্তিতে নাটক ও সিনেমার প্রদর্শনী

১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

রাশিয়ার উৎসবে স্বল্পদৈর্ঘ্য ‘নিশি’

বুসান উৎসবে সেরা ইরানি নির্মাতা মাজিদ মাজিদির সিনেমা

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে চার সিনেমা

যৌন হয়রানির অভিযোগ তোরসার, স্বাধীন খসরু বললেন অপপ্রচার

সার্বিয়ায় পুরস্কার পেল ‘মাস্টার’ দেশে আটকে আছে মুক্তি

এ বছর আসছে ‘ফেউ’ সিরিজের দ্বিতীয় সিজন

চলে গেলেন অভিনেত্রী নাসিমা খান

নভেম্বরে আসছে ‘ব্লেড রানার’-এর প্রথম সিরিজ