হোম > বিনোদন > সিনেমা

ফের শুভর নায়িকা ঐশী

বহুল আলোচিত ‘মিশন এক্সট্রিম’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন আরিফিন শুভ ও সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী। এই দুই তারকা আবারও একসঙ্গে কাজ করছেন। ছবির নাম ‘নূর’, পরিচালনা করছেন রায়হান রাফি। ছবির ঘোষণা আগেই দিয়েছিলেন আরিফিন শুভ। নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ‘নূর’ ছবির নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন আরিফিন শুভ।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, ‘নূর’ ছবিটি প্রযোজনা করছেন তিনি। প্রায় এক বছর ধরে এ ছবির প্রস্তুতির কাজ চলছে। আরিফিন শুভকে গত বছরই এ ছবির জন্য চূড়ান্ত করা হয়েছিল। কিছুদিন আগে নায়িকা হিসেবে নেওয়া হয়েছে ঐশীকে।

গতকাল শনিবার থেকে পাবনা সদরে ‘নূর’ ছবির শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছেন শাপলা মিডিয়ার চলচ্চিত্র সমন্বয়কারী অপূর্ব রায়। তিনি বলেন, ২০ দিনের মতো সেখানে শুটিং চলবে। শুক্রবার শুটিং ইউনিট সেখানে পৌঁছায়। শনিবার সকাল থেকে শুটিং শুরু হয়েছে। তিনি আরও জানান, ‘নূর’ হচ্ছে রোমান্টিক ছবি। সেখানে সামাজিক নানা ইস্যুও উঠে আসবে।

আরিফিন শুভর হাতে বর্তমানে ‘নূর’ ছাড়াও রয়েছে বহুল আলোচিত বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ছবিটির ৮০ শতাংশ কাজ শেষ। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করছেন শুভ।

অন্যদিকে ঐশীর ‘মিশন এক্সট্রিম’, ‘আদম’ ও ‘রাত জাগা ফুল’ ছবি মুক্তির অপেক্ষায় আছে। ছবি তিনটির কাজ শেষ হলেও করোনার কারণে এখনো কোনোটি মুক্তি পায়নি।

সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরছেন বুবলী

হলিউডকে টানতে মরক্কোয় তৈরি হচ্ছে বিশাল সিনেমা সিটি

গুম, হেফাজতে খুন নিয়ে নির্মিত সিনেমা নিষিদ্ধ করল ভারত সরকার, তুমুল বিতর্ক

মৌসুমী ও তানিয়ার অপেক্ষায় ‘ট্রাইব্যুনাল’ টিম

অভিমান নিয়ে রোজিনা বললেন মরদেহ যেন এফডিসিতে না নেওয়া হয়

বাংলাদেশের ‘দেলুপি’ সিনেমায় যুক্ত হলেন ভারতের অনুরাগ কশ্যপ

শিল্প সমিতির নির্বাচনে হেরে চিত্রনায়িকা পলির অভিযোগ

শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়ে যা বললেন শিবা শানু

এ মাসে শুরু হচ্ছে অপু বিশ্বাসের ‘শিকার’

সাদের লেখা গল্পে সিনেমা বানাবেন রাফী