হোম > বিনোদন > সিনেমা

কোটা আন্দোলন নিয়ে আফরান নিশোর কবিতা, ‘রক্তাক্ত রাজপথ চাই না’

সাধারণত ফেসবুকে খুব একটা নিয়মিত নন অভিনেতা আফরান নিশো। জাতীয় কিংবা রাজনৈতিক কোনো ইস্যুতেই নিজের মতামত জানান না। তবে দেশের চলমান রক্তাক্ত সময়ে নীরব থাকতে পারলেন না তিনিও। আজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে কোটা আন্দোলন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এই অভিনেতা। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়েও কোটা সংস্কারের পক্ষে মতপ্রকাশ করেছেন নিশো।

ফেসবুকে আফরান নিশো যে কবিতাটি পোস্ট করেছেন তা হুবহু তুলে ধরা হলো—

আমার সোনার বাংলা
আমাদের প্রাণ
লাল সবুজের পতাকা
সবুজের মাঝে লাল...

বাবা মুক্তিযোদ্ধা
চেতনা-
লড়বো যদি যাক প্রাণ
লাল সবুজের পতাকা

তাদেরই প্রতিদান
তাদের আত্মত্যাগের ঘ্রাণ…

তবে আজ
কেন এত লাল?

সবুজে লাল খুঁজি..
লালে নয় সবুজ
পতাকা হচ্ছে রক্তাক্ত
পুরো জাতি কি আজ অবুঝ?

বলেন না?
মা বলেন, আর চাই না লাল...
ফিরিয়ে দাও আমার সবুজ।

লাল সবুজের পতাকায় আজ কেন এত লাল?

শান্তি চাই
হোক সংস্কার
অপমান চাই না
রক্তাক্ত রাজপথ চাই না
হোক সমাধান
লাল সবুজের পতাকায় আর তো লাল চাই না।

জেবার অভিযোগে আটকে গেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

১৬ মে ঢাকায় জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন

ঘরে বসে দেখা যাবে আফরান নিশোর ‘দম’

আমার সিনেমাগুলো দায়সারাভাবে মুক্তি পাচ্ছে: জিয়াউল রোশান

নতুন সম্ভাবনার বার্তা নিয়ে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব

জাহাঙ্গীরনগরে ‘রইদ’-এর গান

‘দৃশ্যম ৩’ সিনেমার ট্রেলারে ভয়, রহস্য আর বিবেকের দংশন

ভুল থেকে শিক্ষা নিয়ে প্রচারে এগিয়ে শাকিব

দেবাশীষের পরিচালনায় সজল ও মিষ্টি জান্নাত

শিশুতোষ সিনেমা: রোমাঞ্চকর অভিযানের গল্পে ‘গুপ্তধনের খোঁজে’