হোম > বিনোদন > সিনেমা

ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব

বিনোদন ডেস্ক

‘লা ভেনাস ইলেকট্রিক’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরটি শুরু হবে আগামী ১২ মে। এ বছরের উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি পরিচালক পিয়েরে সালভাদোরির ‘লা ভেনাস ইলেকট্রিক’। ১২ মে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের পর সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

একই দিনে ফ্রান্সের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে এই রোমান্টিক কমেডি। ফলে কান উৎসবের আবহ ছড়িয়ে পড়বে দেশজুড়ে।

লা ভেনাস ইলেকট্রিক ১৯২৮ সালের প্যারিসের পটভূমিতে নির্মিত। পিয়েরে সালভাদোরির এই সিনেমায় উঠে এসেছে বিংশ শতাব্দীর শুরুর দিকে প্যারিসের শৈল্পিক আবহ ও আধ্যাত্মিকতার মিশ্রণ।

‘লা ভেনাস ইলেকট্রিক’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

গল্পের কেন্দ্রে আছে আন্টোয়ান নামের এক জনপ্রিয় তরুণ চিত্রশিল্পী। স্ত্রীর মৃত্যুর পর সে বিষণ্নতায় ডুবে যায়, ছবি আঁকার প্রেরণা হারিয়ে ফেলে। এক রাতে মদের নেশায় স্ত্রীর আত্মার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সে। কিন্তু বাস্তবে কথা বলে সুজান নামের এক সার্কাসকর্মীর সঙ্গে, যে খাবার চুরি করতে ওই জায়গায় ঢুকে পড়েছিল। সুজান প্রতারণার আশ্রয় নিয়ে একের পর এক ভুয়া আত্মা ডাকার আয়োজন করতে থাকে। নানা হাস্যকর ও আবেগঘন পরিস্থিতির মধ্য দিয়ে তাঁদের সম্পর্ক এগিয়ে যায়।

৭৯তম কান চলচ্চিত্র উৎসব ১২ মে থেকে শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে থাকবেন অভিনেত্রী আই হেইদারা। ৯ এপ্রিল কান উৎসবের মূল প্রতিযোগিতার অন্যান্য সিনেমার নাম ঘোষণা করার কথা রয়েছে।

‘প্রিন্স’ সিনেমার জন্য ক্ষমা চাইলেন শাকিব খান

রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন প্রিয়াঙ্কা

নাম বদলে ঈদে মুক্তির প্রস্তুতি নিচ্ছে নিরবের ‘শিরোনাম’

ঈদের সিনেমা নিয়ে হতাশ হলমালিকেরা

অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্ত দাবি সহকর্মীদের

শুটিংয়ে গিয়ে পানিতে তলিয়ে গেলেন টালিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়

‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ আটকে দেওয়ায় ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা

মেসির প্রসঙ্গ টেনে শাকিব খানকে নিয়ে যা বললেন মিশা সওদাগর

জন্মদিনে রকস্টার লুকে হাজির হলেন শাকিব খান

সিনেমার প্রচারে ঢাকায় এলেন শাকিবের নায়িকা জ্যোতির্ময়ী