হোম > বিনোদন > সিনেমা

চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

স্টার সিনেপ্লেক্স । ছবি: সংগৃহীত

গত সপ্তাহেই নারায়ণগঞ্জে নতুন শাখা উদ্বোধনের খবর দিয়েছিল স্টার সিনেপ্লেক্স। এবার চট্টগ্রামের সিনেমাপ্রেমী দর্শকদের সুখবর দিলো স্টার সিনেপ্লেক্স। নগরীর দুই নম্বর গেট এলাকার ঐতিহ্যবাহী স্থাপনা ফিনলে স্কয়ারের ষষ্ঠ তলায় বর্তমানে যে সিনেমা হলটি রয়েছে সেটি স্টার সিনেপ্লেক্সে রূপান্তরিত হতে যাচ্ছে। ৭২ ও ১৬ আসনের দুটি হল সম্বলিত এই মাল্টিপ্লেক্সটি অধিগ্রহণ করেছে স্টার সিনেপ্লেক্স। এখন থেকে এটি স্টার সিনেপ্লেক্সের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

এবারের ঈদেই হল দুটি স্টার সিনেপ্লেক্স হিসেবে যাত্রা শুরু করছে বলে জানিয়েছে কতৃপক্ষ। এটি হবে চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের দ্বিতীয় শাখা। ২০২২ সালে চট্টগ্রামের চকবাজারের বালি আর্কেড শপিং কমপ্লেক্সে চালু হয় স্টার সিনেপ্লেক্স, যা চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। এবার নতুন আরেকটি স্টার সিনেপ্লেক্স দর্শকদের সিনেমা দেখার সুযোগকে আরও বিস্তৃত করবে।

এদিকে ঈদের দিন থেকেই নারায়ণগঞ্জের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। এই মাল্টিপ্লেক্সে রয়েছে তিনটি হল। দুটি হলের প্রতিটির আসন সংখ্যা ১৭৮টি এবং ১টি হলের আসন সংখ্যা ৭৫টি।

ঢাকায় বসুন্ধরা সিটি শপিং মল, ধানমন্ডির সীমান্ত সম্ভার (সাবেক রাইফেলস স্কয়ার), মহাখালির এসকেএস টাওয়ার, বিজয় সরণির সামরিক জাদুঘর, উত্তরার সেন্টার পয়েন্ট এবং মিরপুর ১ নম্বরে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। ঢাকার আরো কয়েকটি এলাকায় শাখা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এছাড়া, বগুড়াসহ দেশের বিভিন্ন শহরে শাখা নির্মাণের কাজ চলছে। এই বছরের মধ্যে আরও কিছু শাখা চালুর প্রস্তুতি চলছে। বড় শহরগুলোর পর পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও স্টার সিনেপ্লেক্সকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ।

মৌসুমী ও তানিয়ার অপেক্ষায় ‘ট্রাইব্যুনাল’ টিম

অভিমান নিয়ে রোজিনা বললেন মরদেহ যেন এফডিসিতে না নেওয়া হয়

বাংলাদেশের ‘দেলুপি’ সিনেমায় যুক্ত হলেন ভারতের অনুরাগ কশ্যপ

শিল্প সমিতির নির্বাচনে হেরে চিত্রনায়িকা পলির অভিযোগ

শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়ে যা বললেন শিবা শানু

এ মাসে শুরু হচ্ছে অপু বিশ্বাসের ‘শিকার’

সাদের লেখা গল্পে সিনেমা বানাবেন রাফী

সাদাত হাসান মান্টোর ছোটগল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য ‘ঠান্ডা গোশত ২.০’

আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘হাওয়া’

আন্তর্জাতিক মুক্তির দিনে দেশের সিনেপ্লেক্সে ‘সুপারগার্ল’