হোম > বিনোদন > সিনেমা

রাশিয়ার উৎসবে স্বল্পদৈর্ঘ্য ‘নিশি’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘নিশি’ সিনেমার দৃশ্য

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব ‘ভিজিআইকে আন্তর্জাতিক শিক্ষার্থী উৎসব’-এ নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘নিশি’। রাশিয়ার এ উৎসবে এবারই প্রথম কোনো বাংলাদেশি সিনেমা নির্বাচিত হলো।

প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, বিশ্বের প্রথম চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠান রাশিয়ার বিখ্যাত ‘গেরাসিমভ ইনস্টিটিউট অব সিনেমাটোগ্রাফি’ আয়োজিত এই উৎসবের ৪৬তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালিত সিনেমাটি।

গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চা-বাগানের শ্রমিকের মেয়ে নিশি, চা-শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।

নির্মাতা গোলাম রাব্বানী বলেন, ‘বাংলা সিনেমা নিশির একের পর এক অর্জনে আমি আনন্দিত। এই অর্জন শুধু আমাকে নয়, আমাদের ফিল্ম ইতিহাসকে সমৃদ্ধ করবে।’

আগামী ১৬ থেকে ২০ নভেম্বর রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হবে ভিজিআইকে আন্তর্জাতিক শিক্ষার্থী উৎসব।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকার সহযোগিতায় নির্মিত ‘নিশি’র গল্পে দেখা যায়, এক চা-শ্রমিকের কন্যাসন্তানের লেখাপড়া বন্ধ হয়ে যায় পানির সংকটের কারণে। বাড়িতে একটি টিউবওয়েল বসানোর প্রলোভন দেখিয়ে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন। এভাবেই এগোতে থাকে গল্প।

সিনেমাটির চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ হয়েছে পোল্যান্ডের লজ ফিল্ম স্কুলে। চিত্রগ্রহণে ছিলেন ওই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী নাতালিয়া পুসনিক। শুটিং হয়েছে সিলেটে।

এর আগে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের ৩৫তম এমা অ্যাওয়ার্ড জিতেছিল সিনেমাটি। গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরেও পুরস্কার জেতে ‘নিশি’।

বুসান উৎসবে সেরা ইরানি নির্মাতা মাজিদ মাজিদির সিনেমা

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে চার সিনেমা

যৌন হয়রানির অভিযোগ তোরসার, স্বাধীন খসরু বললেন অপপ্রচার

সার্বিয়ায় পুরস্কার পেল ‘মাস্টার’ দেশে আটকে আছে মুক্তি

এ বছর আসছে ‘ফেউ’ সিরিজের দ্বিতীয় সিজন

চলে গেলেন অভিনেত্রী নাসিমা খান

নভেম্বরে আসছে ‘ব্লেড রানার’-এর প্রথম সিরিজ

‘নারুতো’ ভক্তদের জোড়া সুখবর

দুর্গাপূজা উপলক্ষে চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিনেমা ‘অন্যপাতা’

আনহার মিয়ার ‘বিলাই মেও মেও রে’