হোম > বিনোদন > সিনেমা

১৮ আগস্ট মুক্তি পাচ্ছে ‘আম-কাঁঠালের ছুটি’

আগামী ১৮ আগস্ট দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শিশুতোষ সিনেমা আম কাঁঠালের ছুটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান। শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে আম-কাঁঠালের ছুটি।

গত শতাব্দীর সত্তর-আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে যারা শৈশব-কৈশোর পার করেছেন তাঁরা তাঁদের সেই বয়সের যাপিত জীবনকে নস্টালজিক আবহে তৈরি এই চলচ্চিত্রে দেখতে পাবেন বলে মনে করেন নির্মাতা। আজ থেকে সিনেমাটির প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন মোহাম্মদ নূরুজ্জামান।

সিনেমাটির আন্তর্জাতিক সংস্করণের নামকরণ করা হয়েছে সামার হলিডে। নির্মাতা মনে করছেন, সত্তর-আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে যারা শৈশব-কৈশোর পার করেছেন তারা নিজেদের খুঁজে পাবেন এ সিনেমায়।

প্রযোজনা ও পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও সংলাপ রচনা, চিত্রগ্রহণ, সম্পাদনা এবং সাউন্ড ডিজাইন করেছেন মোহাম্মদ নূরুজ্জামান নিজেই। এই সিনেমার প্রধান সহকারী পরিচালক ছিলেন ‘আদিম’ খ্যাত নির্মাতা যুবরাজ শামীম।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুবায়ের, লিয়ন, আরিফ, হালিমা, তানজিল, ফাতেমা এবং কামরুজ্জামান কামরুল।

এ মাসে শুরু হচ্ছে অপু বিশ্বাসের ‘শিকার’

সাদের লেখা গল্পে সিনেমা বানাবেন রাফী

সাদাত হাসান মান্টোর ছোটগল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য ‘ঠান্ডা গোশত ২.০’

আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘হাওয়া’

আন্তর্জাতিক মুক্তির দিনে দেশের সিনেপ্লেক্সে ‘সুপারগার্ল’

বছরজুড়ে মুক্তি পাবে বড় বাজেটের সিনেমা

প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ নিয়ে মুক্ত আলোচনা

নওশাবার নতুন সিনেমা ‘সোমেশ্বরী’

আব্বা আমার জীবনের আদর্শ

সাংহাইয়ে পুরস্কার জিতল বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’