হোম > বিনোদন > সিনেমা

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, তালিকায় আছেন যাঁরা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

পুনর্গঠন করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। গত ২৯ জুলাই প্রকাশিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আসলাম মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চলচ্চিত্রের সার্টিফিকেশন কার্যক্রম আরও কার্যকর, স্বচ্ছ ও সমন্বিত করতে ১৫ সদস্যের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করেছে সরকার।

১৫ সদস্যবিশিষ্ট চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে বোর্ডের সদস্যসচিব করা হয়েছে। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক।

অন্য সদস্যরা হলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাবেক সভাপতি ও চলচ্চিত্র গবেষক আবদুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, অভিনেত্রী কাজী নওশাবা, গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ এবং সংগীতশিল্পী দিঠি আনোয়ার।

প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩-এর ৩ এবং ৩-এর উপধারা (১)-এর ক্ষমতাবলে এই নতুন বোর্ড গঠন করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গঠিত পূর্বের বোর্ড বাতিল করে অবিলম্বে এ নতুন আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিকিৎসার বিরতিতে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

সিনেমায় ফিরছেন আমিন খান

বাংলাদেশেও স্পাইডার-ম্যান নিয়ে উন্মাদনা, একই দিনে মুক্তি পেল ‘শেকড়’

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে

গুলশানের চামেলি সিনেমায় বাঁধন

সুদীপ্তা চক্রবর্তীর অতিথি জয়া আহসান

ঢাকাই সিনেমায় এবার মধুমিতা সরকার

আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

কোক স্টুডিও বাংলায় আজ নতুন গান

দেশের পাশাপাশি কানাডায় মুক্তি পাচ্ছে ‘শেকড়’