হোম > বিনোদন > সিনেমা

বিয়ের কার্ড পোস্ট করলেন দীঘি, আসলেই কি বিয়ে করছেন অভিনেত্রী

চিত্রানায়িকা প্রার্থনা ফারদিন দীঘি কি বিয়ে করছেন? এমন আলোচনা চলছে দেশের শোবিজ অঙ্গনে। যদিও এর কারণ অভিনেত্রী নিজেই। গতকাল রাতে দীঘির এক ফেসবুক পোস্ট থেকেই আলোচনার শুরু। একটি বিয়ের কার্ড পোস্ট করেন তিনি। কার্ডটির একটি অংশে লেহেঙ্গা পরা তাঁর একটি ছবি দেখা গেছে আর বাকি অংশ তিনি ঢেকে রেখেছেন হাত দিয়ে। দীঘির অনামিকায় শোভা পাচ্ছে এনগেজমেন্ট রিং!

ক্যাপশনে দীঘি লিখেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ তাহলে কি খুব শিগগিরই বিয়ের খবর দিচ্ছেন অভিনেত্রী? নাকি এটি নতুন কোনো কাজের প্রচারণার কৌশল? দীঘির পোস্টের কমেন্ট বক্সে কৌতূহলী ভক্তরা নানা সমীকরণ মেলাচ্ছেন। তবে কারো কমেন্টের উত্তর দেননি দীঘি। বোঝাই যাচ্ছে, বিয়ের গুঞ্জন উসকে দিয়ে রহস্য করছেন তিনি।

এ বিষয়ে জানতে দীঘির মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলে তিনি সাড়া দেননি। মেসেজ পাঠালেও উত্তর আসেনি।

তবে মুখ খুলেছেন দীঘির বাবা ও অভিনেতা সুব্রত। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ে, নাকি কোনো কাজের ঘোষণা—তা আজ সন্ধ্যায় জানা যাবে। দীঘি বিষয়টি পরিষ্কার করবে।’

আবারও ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়া

আগামী বছর মুক্তি পাবে আদনানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা

শাওলিন সকারের স্পিন-অফের রেকর্ড ব্যবসা চীনে, কোরিয়ায় তীব্র বিতর্ক

চালচিত্রের প্রিকুয়েলে চঞ্চল চৌধুরী

হলিউড: ‘ডিগার’ সিনেমায় টম ক্রুজের অবিশ্বাস্য পরিবর্তন

মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা

ওটিটিতে নিষিদ্ধ ‘সতলুজ’ এখন পাঞ্জাবের গ্রামে গ্রামে

নিজেকে নির্দোষ দাবি করে রাষ্ট্রের কাছে পরীমণির প্রশ্ন

চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ