হোম > বিনোদন > সিনেমা

প্রথমবার অনুদানের সিনেমায় নাজিফা তুষি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নাজিফা তুষি। ছবি: ইনস্টাগ্রাম

২০১৬ সালে ‘আইসক্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক নাজিফা তুষির। প্রথম সিনেমায় অতটা সাফল্য পাননি। তাই দীর্ঘদিন ছিলেন বড় পর্দা থেকে দূরে। ৬ বছর বিরতির পর ২০২২ সালে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ দিয়ে চমকে দেন তুষি। এরপর আবার অন্তরালে। হাওয়ার সাফল্যের দুই বছর পর গত অক্টোবরে জানা যায়, সুমনের আরও একটি সিনেমায় অভিনয় করছেন তুষি। এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ‘রইদ’ নামের ওই সিনেমার। এর আগেই জানা গেল, সরকারি অনুদানের ‘সখী রঙ্গমালা’ সিনেমায় যুক্ত হয়েছেন তুষি। এটিই তাঁর প্রথম অনুদানের সিনেমা।

কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে সিনেমাটি। ২০২৩-২৪ সালে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি বানাচ্ছেন এন রাশেদ চৌধুরী। এর আগে সরকারি অনুদানে এই নির্মাতা বানিয়েছেন ‘চন্দ্রাবতী কথা’। অষ্টাদশ শতকের নোয়াখালীর এক জমিদার পরিবারের কাহিনি উঠে এসেছে সখী রঙ্গমালায়। এতে রঙ্গমালা চরিত্রে দেখা যাবে নাজিফা তুষিকে। ইতিমধ্যে শেষ করেছেন প্রথম লটের শুটিং।

নতুন সিনেমা নিয়ে তুষি বলেন, ‘এ রকম ঐতিহাসিক গল্পের উল্লেখযোগ্য একটি চরিত্র হতে পারাটা আনন্দের। প্রায় দুই শ বছর আগের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। চিত্রনাট্য পড়ার পর মনে হয়েছিল, কাজটা আমার করা উচিত।’

সখী রঙ্গমালা সিনেমায় আরও অভিনয় করছেন স্বর্ণালী চৈতি, প্রান্তর দস্তিদার, মোস্তাফিজুর নূর ইমরান, তৌফিকুল ইমন, শিল্পী সরকার অপু প্রমুখ। শিগগিরই সিনেমার বাকি অংশের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে সখী রঙ্গমালা প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন তিনি।

এ মাসে শুরু হচ্ছে অপু বিশ্বাসের ‘শিকার’

সাদের লেখা গল্পে সিনেমা বানাবেন রাফী

সাদাত হাসান মান্টোর ছোটগল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য ‘ঠান্ডা গোশত ২.০’

আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘হাওয়া’

আন্তর্জাতিক মুক্তির দিনে দেশের সিনেপ্লেক্সে ‘সুপারগার্ল’

বছরজুড়ে মুক্তি পাবে বড় বাজেটের সিনেমা

প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ নিয়ে মুক্ত আলোচনা

নওশাবার নতুন সিনেমা ‘সোমেশ্বরী’

আব্বা আমার জীবনের আদর্শ

সাংহাইয়ে পুরস্কার জিতল বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’