হোম > বিনোদন > বলিউড

কেমন হলো রণবীরের শেষ রোমান্টিক–কমেডি ছবির ট্রেলার

গত বছর মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘তু ঝুটি ম্যায় মক্কার’–এর টিজার। দুষ্টু-মিষ্টি প্রেমে ভরপুর টিজারটি শুরু থেকেই আলোচনার কেন্দ্রে। এবার প্রকাশ পেয়েছে প্রতীক্ষিত সিনেমাটির ট্রেলার। টি–সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়ার পর তিন ঘণ্টায় ৪২ লাখের বেশিবার দেখা হয়েছে ট্রেলারটি।

সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। পরিচালক লাভ রঞ্জনের সিনেমাটি রোমান্টিক–কমেডি ঘরানার। ৩ মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলারে রণবীর কাপুরকে লেডি কিলার হিসেবেই দেখানো হয়েছে। ট্রেলারে রণবীর–শ্রদ্ধাকে কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে। বেশ কয়েকবার শ্রদ্ধা কাপুরের ঠোঁটে ঠোঁট রেখেছেন রণবীর কাপুর। 

‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করছেন ডিম্পল কাপাডিয়া। আর এই ছবির মাধ্যমেই অভিনয় জগতে পা রাখছেন প্রযোজক-পরিচালক বনি কাপুর। রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করছেন তিনি। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্ট্যান্ডআপ কমেডিয়ান অনুভব সিং বাসসিকে। ভক্তরা ট্রেলারটি দেখে একে পরিচালক লাভ রঞ্জনের ‘প্যায়ার কা পঞ্চনামা’র মতোই রোমান্টিক কমেডি বলে ধারণা করছেন। 

রণবীর কাপুরের এই সিনেমা সম্ভবত তাঁর জীবনের শেষ রোমান্টিক-কমেডি হতে যাচ্ছে। গত ৭ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হয়ে হলিউডের বিনোদন সাময়িকী ডেডলাইনের সঙ্গে এক কথোপকথনে এমনটাই জানিয়েছিলেন তিনি। রণবীর তখন জানিয়েছিলেন, তাঁর মনে হচ্ছে, তিনি বুড়ো হয়ে যাচ্ছেন। এই ঘরানার ছবিতে নিজেকে আর উপযুক্ত মনে করছেন না!

২০১৯ সালে রণবীর ও শ্রদ্ধার এই ছবির ঘোষণা আসে। কিন্তু তখন ছবির নাম ঠিক হয়নি। পরে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ নামটি বেছে নেওয়া হয়। ২০২১ সালের ৮ জানুয়ারি গাজিয়াবাদে ছবির শুটিং শুরু হয়। এরপর দিল্লি, মুম্বাইয়ে শুটিংয়ের কাজ হয়। স্পেন ও মরিশাসেও ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির শুটিং হয়েছে।

মাঝে বিপত্তির খবর শোনা গিয়েছিল। পারিশ্রমিক না পাওয়ায় নাকি বিক্ষোভ দেখিয়েছিলেন ছবির কলাকুশলীরা। যদিও এই অভিযোগ নাকচ করে দেন পরিচালক লাভ রঞ্জন।

আগামী ৮ মার্চ অর্থাৎ হোলির দিন মুক্তি পাচ্ছে ‘তু ঝুটি ম্যায় মক্কার’। সিনেমা হলে মুক্তির পালা শেষ হওয়ার বেশ কিছুদিন পরে নেটফ্লিক্সেও দেখা যাবে ছবিটি। 

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি

পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ, সেই মারাঠি সিনেমা গড়ল ইতিহাস

প্রযোজকের ক্ষতি ৪৫ কোটি রুপি, ৬ কোটিতে গাড়ি কিনলেন রণবীর সিং

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া