হোম > বিনোদন > বলিউড

ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমার অপেক্ষায় কার্তিক

‘ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা শুরু করছি।’ বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের দাবি, ‘ভুলভুলাইয়া থ্রি’ হতে যাচ্ছে তাঁর জীবনের সবচেয়ে বড় সিনেমা। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে আনিজ বাজমি পরিচালিত সিনেমাটির শুটিং। আর পূজা দেওয়ার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে কার্তিক জানিয়েছেন, সিনেমাটি তাঁর কাছে অনেক বড় কিছু হতে যাচ্ছে।

এদিকে ‘ভুলভুলাইয়া থ্রি’তে ‘মঞ্জুলিকা’ হয়ে ফিরছেন বিদ্যা বালান। ‘ভুলভুলাইয়া টু’ ছবিতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। সেখানে অভিনয় করেছিলেন টাবু। তবে মঞ্জুলিকার চরিত্রে দর্শকের প্রথম পছন্দ বিদ্যাই। তাই ‘ভুলভুলাইয়া থ্রি’তে বিদ্যাকেই ফিরিয়ে আনছেন পরিচালক অনীশ বাজমি।

সিনেমাটিতে কার্তিক-বিদ্যা ছাড়াও আরও দেখা যাবে তৃপ্তি দিমরিকে। মাধুরী দীক্ষিত সিনেমাটিতে অভিনয় করবেন—এমন জল্পনা থাকলেও তা ঘোষণা করা হয়নি।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ভুলভুলাইয়া’। যেখানে মনোবিদের ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয়কে। বন্ধু সাইনি আহুজার স্ত্রী বিদ্যা বালানের ‘ভূতুড়ে’ রোগ সারাতে পুরোনো এক বাড়িতে গিয়ে নানা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে দেখা যায় অক্ষয়কে।

২০২২ সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘ভুলভুলাইয়া টু’। এতে অভিনয় করেছেন কার্তিক, কিয়ারা ও টাবু।

‘ভুলভুলাইয়া টু’ সুপারহিট হয়। তবে এর পরও ‘ভুলভুলাইয়া থ্রি’তে অক্ষয় কুমার থাকবেন কি না, সে প্রশ্ন ওঠে। কিন্তু প্রযোজক-পরিচালক ভরসা রেখেছেন কার্তিকের ওপর। তাই হয়তো কবীর খানের পরিচালনায় ছবি করার পরেও, কার্তিকের মতে এটাই তাঁর জীবনের বিগেস্ট সিনেমা।

বলিউড: সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে লর্ডসের স্মৃতি, ট্রলের শিকার রাজকুমার

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান

আর পরিচালনায় ফিরবেন না মহেশ ভাট

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি