হোম > বিনোদন > বলিউড

পুত্র আরিয়ানের পরিচালনায় এবার শাহরুখ, সঙ্গে রণবীর

শাহরুখ–গৌরী বেশ কয়েকবারই জানিয়েছেন পুত্র আরিয়ান ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনে কাজ করতেই বেশি আগ্রহী। এবার এর বাস্তবায়ন ঘটিয়ে ওটিটিতে আসছে তাঁর প্রথম সিরিজ। ‘স্টারডম’ শিরোনামের ৬ পর্বের সিরিজটিতে দেখা যাবে শাহরুখ খান ও রণবীর সিংকে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। 

প্রতিবেদনটি থেকে জানা গেছে প্রধান চরিত্রে নয় ক্যামিও চরিত্রে দেখা মিলবে শাহরুখ-রণবীরের। তবে ছয় পর্বে ভাগ করা সিরিজটিতে শাহরুখ ও রণবীর দুজনকেই দেখা যাবে আলাদা দুটি পর্বে। ছোট চরিত্রে হলেও দুজনেই বেশ উৎসাহ দিচ্ছেন আরিয়ানকে।

আরিয়ান খানের সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে গৌরী খান জানিয়েছিলেন তাঁর ছেলে বেজায় ব্যস্ত। এখন শাহরুখ খানের তারিখ পাওয়া সহ হলেও, আরিয়ান খানের তারিখ পাওয়া এখন আর সহজ বিষয় নয়। পরিবারের জন্য আগে থেকেই বুক করতে হয় আরিয়ানের তারিখ।

কয়েক দিন আগে আরিয়ান নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন তাঁর চিত্রনাট্য তৈরির কাজ। জানিয়েছিলেন শিগগিরই শুরু হবে শুটিং।

তবে অনেক চেষ্টাতে করেও অভিনেতা হয়েছে আরিয়ান খানকে বলিউডে ডেবিউ করাতে পারেননি কেউ। কারণ তিনি প্রথম থেকেই স্থির করেছিলেন যে তিনি অভিনয় করবেন না, ক্যামেরার পেছনেই কাজ করতে চেয়েছেন সব সময়ই।

বলিউড: সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে লর্ডসের স্মৃতি, ট্রলের শিকার রাজকুমার

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান

আর পরিচালনায় ফিরবেন না মহেশ ভাট

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি