হোম > বিনোদন > বলিউড

সিকান্দারের টিজার আসছে ভাইজানের জন্মদিনে, নায়িকা রাশমিকা

ফাইল ছবি

লাগাতার হত্যার হুমকি পাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। এরই মধ্যে আসন্ন ছবি ‘সিকান্দার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এবং এ আর মুরুগাদোস পরিচালিত এই সিনেমায় অভিনয় করছেন রাশমিকা মান্দানা। এ নিয়ে ভাইজানের ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে সিনেমাটি নিয়ে খুশির সংবাদ দিলেন প্রযোজক।

সিনেমার শুটিং শেষ পর্যায়ে রয়েছে। দীর্ঘদিন পর সালমানকে পর্দায় দেখার অপেক্ষায় থাকা ভক্তদের জন্য সুখবর হলো, সালমান খানের ৫৯ তম জন্মদিনে ‘সিকান্দার’ এর টিজার প্রকাশিত হবে। কেবল টিজার নয়, সালমান খানের জন্মদিনের উৎসবেই ‘সিকান্দার’-এর ফার্স্ট লুক পোস্টার-ও উন্মোচিত হবে। এই সিনেমার মাধ্যমে ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কিক’-এর পর আবার একসঙ্গে কাজ করছেন সালমান খান ও সাজিদ নাদিয়াদওয়ালা।

একটি প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সিনেমার টিজার সম্পাদনার কাজ চলছে। এ-ও বলা হচ্ছে ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’। নতুন বছরের শুরুতেই টিজার দিয়ে প্রচারণা শুরু হবে। সাজিদ নাদিয়াদওয়ালা সিনেমাটি বড় পরিসরে উপস্থাপনের পরিকল্পনা করছেন। এর প্রচারণায় ২০২৫ সালে টিজার, গান এবং থিয়েট্রিকাল ট্রেলার থাকবে। সিনেমাটি ২০২৫ সালের ঈদে, মার্চ মাসে মুক্তি পাবে।

‘সিকান্দার’-এর শুটিং শেষ করে সালমান খান অ্যাটলির পরবর্তী ছবি ‘এসিক্স’-এর কাজ শুরু করবেন, যা ২০২৫ সালের গ্রীষ্মে শুটিং শুরু হবে। অন্যদিকে সাজিদ নাদিয়াদওয়ালা আগামী বছর তিনটি ছবি মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে রয়েছে ‘হাউসফুল ৫’ (অক্ষয় কুমার এবং একটি বিশাল কাস্টের সঙ্গে), ‘বাঘি ৪’ (টাইগার শ্রফ) এবং ‘অর্জুন উস্তারা’ (শাহিদ কাপুর)।

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান

আর পরিচালনায় ফিরবেন না মহেশ ভাট

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি

পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ, সেই মারাঠি সিনেমা গড়ল ইতিহাস