হোম > বিনোদন > বলিউড

কিরণ-আমিরের ‘লাপাতা লেডিস’: প্রথম দিনে সাড়া মেলেনি বক্স অফিসে

তেরো বছর আগে ‘ধোবি ঘাট’ সিনেমা পরিচালনা করেছিলেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। এরপর আর পরিচালনায় দেখা যায়নি তাঁকে। দীর্ঘ ১৩ বছরের বিরতি শেষে আবারও পরিচালনায় ফিরেছেন তিনি। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে কিরণের পরিচালনায় ‘লাপাতা লেডিস’ সিনেমা। তবে প্রথম দিন বক্স অফিসে তেমন আশানুরূপ ফল আনতে পারেনি সিনেমাটি।

বলিউড বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, প্রথম দিন বক্স অফিসে লাপাতা লেডিস আয় করেছে ৯০ লাখ রুপি। গতকাল শুক্রবার সার্বিক ভাবে হিন্দিতে অকুপেন্সি ছিল ৮ দশমিক ১২ শতাংশ। আর বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৫০ লাখ রুপি, সব মিলিয়ে সিনেমাটির মোট আয় ১ কোটি ৪০ লাখ রুপি।সিনেমাটি এখন পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে দর্শক এবং সমালোচকদের থেকে। তবে আজ শনিবার ও আগামীকাল রোববার সিনেমাটির টিকিট বিক্রি বাড়তে পারে বলে ধারণা করছেন সিনেমার বাণিজ্য বিশ্লেষকেরা।

বিপ্লব গোস্বামীর গল্প অবলম্বনে বানানো হয়েছে ‘লাপাতা লেডিস’। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন স্নেহা দেশাই। এটি একটি সোশ্যাল স্যাটায়ার। সিনেমাটির প্রযোজনায় রয়েছে আমির খানের প্রযোজনা সংস্থা ও কিন্ডলিং প্রোডাকশন।

২০০১ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। এতে দেখা যাবে দুই যুবতী কনে ট্রেনের মধ্যে অদল-বদল হয়ে যায়। সিনেমাটিতে অভিনয় করেছেন রবি কিষাণ, নিতানশী গোয়েল, প্রতিভা গোয়েল, স্পর্শ শ্রীবাস্তব প্রমুখ।

ব্রাহ্মণ সম্প্রদায়কে ‘অপমান’: পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দেনা করে বাবাকে ঘড়ি উপহার, উল্টো ঝাড়ি খেয়েছিলেন সালমান খান

‘লগান’-এর পর ক্রিকেটকেন্দ্রিক নতুন সিনেমায় আমির খান

মটকা কিং সিরিজের সাফল্যে দ্বিতীয় সিজনের ঘোষণা

বছর শেষে বিয়ে করছেন হুমা কুরেশি

‘ছেলে বাড়ি-গাড়ি কিছুই চায় না’, জেন-জিদের নিয়ে মুগ্ধ আর মাধবন

রাজ-ডিকের নতুন সিনেমায় সুপারহিরো সালমান খান, শুটিং শুরু অক্টোবরে

দুই মিনিটের নাটিকায় বুঁদ ভারত, মাইক্রো-ড্রামার বাজার এখন ৩০ কোটি ডলার

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান