হোম > বিনোদন > বলিউড

জিম করতে গিয়ে চোট পেলেন রাশমিকা

বিনোদন ডেস্ক

রাশমিকা মান্দানা। ছবি: ইনস্টাগ্রাম

রাশমিকা মান্দানার ভক্তদের জন্য খারাপ খবর! ‘অ্যানিমেল’ ও ‘পুষ্পা টু’-এর মতো পরপর ব্লকবাস্টার উপহার দিয়ে আপাতত সাফল্যের শীর্ষে এই দক্ষিণি অভিনেত্রী। বলিউড সিনেমায় রণবীরের পর এবার তাঁর নায়ক সালমান খান। ‘সিকান্দার’ নামের ওই সিনেমার শুটিংয়েই ব্যস্ত ছিলেন রাশমিকা। তবে সম্প্রতি ঘটল দুর্ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাশমিকা সম্প্রতি জিমে চোট পেয়েছেন। তাই চিকিৎসকের পরামর্শে এখন তিনি বিশ্রামে আছেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী।

জানা গেছে, সালমান খানের সঙ্গে সিকান্দারের শুটিং করছিলেন রাশমিকা। শুটিং শিডিউলের মাঝে একদিন জিম করতে গিয়ে মারাত্মক আঘাত পান। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত যাবতীয় শুটিং বন্ধ রাখতে। সে অনুযায়ী চলছেন রাশমিকা। চিকিৎসকেরা ছাড়পত্র দিলেই কাজে ফিরবেন অভিনেত্রী।

সিকান্দার সিনেমাটি পরিচালনা করছেন এ আর মুরুগাদোস। সালমান-রাশমিকা ছাড়াও এতে আছেন কাজল আগারওয়াল, সত্যরাজ, শরমন যোশি, প্রতীক বাব্বারসহ অনেকে। ৪০০ কোটি রুপি বাজেটে তৈরি হচ্ছে সিকান্দার। ঈদ উপলক্ষে ৩০ মার্চ সিনেমাটি মুক্তি পাবে। সিকান্দারের শুটিং শেষ করে তেলুগু সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’-এর শুটিংয়ে যোগ দেওয়ার কথা রাশমিকার। গত মাসে সিনেমাটির টিজার প্রকাশ হয়েছে। এতে রাশমিকার উপস্থিতি নজর কেড়েছে সবার।

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান

আর পরিচালনায় ফিরবেন না মহেশ ভাট

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি

পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ, সেই মারাঠি সিনেমা গড়ল ইতিহাস