হোম > বিনোদন > বলিউড

ছয় বছর পর বদলে গেল অক্ষয়ের বিজ্ঞাপন

সিনেমা যে তারকারই হোক, অক্ষয় কুমার কমন। বলিউডের যে কোনো সিনেমা শুরুর আগে ও মধ্য বিরতিতে দেখা যায় অক্ষয়কে। ধূমপানবিরোধী সচেতনতামূলক বার্তা নিয়ে হাজির হন তিনি। এক মিনিটের ওই বিজ্ঞাপনে দেখা যায়, অক্ষয় কুমার সাইকেল চালিয়ে এসে থামেন হাসপাতালের সামনে।

সেখানে তার বন্ধু নান্দু ধূমপান করছে। হাসপাতালে স্ত্রী অসুস্থ, এ নিয়ে চিন্তিত নান্দু। অক্ষয় তাকে পরামর্শ দেন, ধূমপানের পেছনে অর্থ খরচ না করে সেটা দিয়ে স্ত্রীকে স্যানাটারি প্যাড কিনে দিতে। তাহলে নিজের স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি পরিবারের নারীরাও সুরক্ষিত থাকবে।

২০১৮ সাল থেকে যে কোনো হিন্দি সিনেমা শুরুর আগে ও মধ্য বিরতিতে দেখা যেত এ বিজ্ঞাপন। তবে সম্প্রতি মুক্তি পাওয়া ‘জিগরা’ ও ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ সিনেমা দুটিতে দেখা যায়নি বিজ্ঞাপনটি। এর পরিবর্তে ধূমপানবিরোধী সচেতনমূলক বার্তা দেওয়া হচ্ছে নতুন আরেকটি বিজ্ঞাপনের মাধ্যমে।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের নির্দেশে অক্ষয়ের বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে। তার পরিবর্তে তৈরি করা হয়েছে নতুন বিজ্ঞাপন। সেটাতে দেখানো হচ্ছে, ধূমপান ত্যাগ করলে ২০ মিনিটের মধ্যে মানুষের শরীরে কতটা ইতিবাচক বদল ঘটে।২০১২ সালে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যৌথভাবে একটি সিদ্ধান্ত নেয়। যে সব সিনেমায় ধূমপানের দৃশ্য আছে, সেগুলোর শুরুতে ও মাঝে ধূমপানবিরোধী বার্তা দেওয়া বাধ্যতামূলক করা হয়। সে উদ্দেশ্যে নির্মিত প্রথম বিজ্ঞাপনে মুকেশ নামের এক ব্যক্তিকে দেখানো হতো, যে ধূমপানের কারণে অল্প বয়সেই ক্যানসারে আক্রান্ত হয়েছে।

২০১৮ সালে এসে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন পুরোনো বিজ্ঞাপনটি বদলে নতুন বিজ্ঞাপন নিয়ে আসে, যাতে ছিলেন অক্ষয়। ওই বছরের স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া ‘গোল্ড’ সিনেমা দিয়ে বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়। যেহেতু অক্ষয় ও স্যানিটারি প্যাড দুটোই হাজির ছিল বিজ্ঞাপনে, ফলে অভিনেতার ‘প্যাডম্যান’ সিনেমার অনেকটা প্রচারণাও হয়ে গিয়েছিল এটার সূত্রে।

ব্রাহ্মণ সম্প্রদায়কে ‘অপমান’: পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দেনা করে বাবাকে ঘড়ি উপহার, উল্টো ঝাড়ি খেয়েছিলেন সালমান খান

‘লগান’-এর পর ক্রিকেটকেন্দ্রিক নতুন সিনেমায় আমির খান

মটকা কিং সিরিজের সাফল্যে দ্বিতীয় সিজনের ঘোষণা

বছর শেষে বিয়ে করছেন হুমা কুরেশি

‘ছেলে বাড়ি-গাড়ি কিছুই চায় না’, জেন-জিদের নিয়ে মুগ্ধ আর মাধবন

রাজ-ডিকের নতুন সিনেমায় সুপারহিরো সালমান খান, শুটিং শুরু অক্টোবরে

দুই মিনিটের নাটিকায় বুঁদ ভারত, মাইক্রো-ড্রামার বাজার এখন ৩০ কোটি ডলার

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান