হোম > বিনোদন > বলিউড

অক্ষয় কি আবারও ফ্লপের পথে

বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি ২’ মুক্তি পেয়েছিল গত ১১ আগস্ট। ১৫০ কোটি রুপির বেশি আয় করা সিনেমাটির মাধ্যমে বহুদিন পর সফলতার মুখ দেখেন অক্ষয়। তবে আবারও যেন ছন্দপতন, গতকাল শুক্রবার মুক্তি পাওয়া অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়ার ‘মিশন রানিগঞ্জ’-এর শুরুটা আশানুরূপ হয়নি। 

দর্শক ও সমালোচক উভয়ের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া সিনেমাটির প্রথম দিনের আয় মাত্র ২ কোটি ৮ লাখ রুপি, যেখানে ‘ওএমজি ২’ প্রথম দিনে আয় করেছিল ১০ কোটি রুপিরও বেশি।

বলিউড বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, গতকাল শুক্রবার সামগ্রিকভাবে হিন্দি বাজারের ১১.৮৩ শতাংশ দখলে ছিল মিশন রানিগঞ্জের। সকালের শোগুলোর দখল ছিল ৯.৮৪ শতাংশ, রাতের শোগুলোতে তা বেড়ে ১৮ শতাংশের কাছাকাছি হয়।

এখন দেখার পালা, আজ শনি ও আগামীকাল রোববার বাড়ে কি না, সিনেমাটির আয়। নাকি আবারও ফ্লপের খাতায় নাম ঢুকে যায় বলিউড খিলাড়ির।

‘মিশন রানিগঞ্জ’কে বক্স অফিসে টক্কর দিচ্ছে ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’। এই ছবির বক্স অফিসে আয় আরও কম। শুক্রবার মাত্র ৮০ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।

 ১৮৯৯ সালের ১৩ নভেম্বরের ভয়াবহ গল্প উঠে এসেছে মিশন রানিগঞ্জে। যখন হঠাৎ পানি ঢুকে বন্ধ হয় ভূগর্ভে থাকা খনির বড় অংশ। আটকা পড়েন ৭১ জন শ্রমিক। সেই সময় ত্রাতা হয়ে এসেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশোবন্ত সিং গিল। খনির ওপর থেকে বোরহোল করে ‘ক্যাপসুল’ নামিয়ে চালানো হয়েছিল উদ্ধারকাজ। এই যশোবন্ত সিং গিলের চরিত্রেই দেখা যাচ্ছে অক্ষয়কে। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া।
 
এদিকে শুক্রবার শাহরুখ খানের ‘জওয়ান’ আয় করেছে ১.৩০ কোটি রুপি। আর কমেডি ঘরানার সিনেমা ‘ফুঁকরে ৩’-এর আয় ছিল ২.২০ কোটি রুপি।

ব্রাহ্মণ সম্প্রদায়কে ‘অপমান’: পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দেনা করে বাবাকে ঘড়ি উপহার, উল্টো ঝাড়ি খেয়েছিলেন সালমান খান

‘লগান’-এর পর ক্রিকেটকেন্দ্রিক নতুন সিনেমায় আমির খান

মটকা কিং সিরিজের সাফল্যে দ্বিতীয় সিজনের ঘোষণা

বছর শেষে বিয়ে করছেন হুমা কুরেশি

‘ছেলে বাড়ি-গাড়ি কিছুই চায় না’, জেন-জিদের নিয়ে মুগ্ধ আর মাধবন

রাজ-ডিকের নতুন সিনেমায় সুপারহিরো সালমান খান, শুটিং শুরু অক্টোবরে

দুই মিনিটের নাটিকায় বুঁদ ভারত, মাইক্রো-ড্রামার বাজার এখন ৩০ কোটি ডলার

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান