হোম > বিনোদন > বলিউড

২০ বছর পর ফিরছে সানি দেওল-আমিশা প্যাটেল জুটি

বিশ বছর আগে, ২০০১ সালে বক্স অফিস কাঁপিয়েছিল ‘গাদার: এক প্রেম কথা’। দেশপ্রেমের আবেগ দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন সানি দেওল ও আমিশা প্যাটেল। দুই দশক পর সেই ‘প্রেমকথা’ নিয়ে ফিরছেন এই সুপারহিট জুটি। এত বছর পর তৈরি হচ্ছে ছবিটির সিক্যুয়েল।

শুক্রবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে মোশন পোস্টার শেয়ার করে এ খবর জানিয়েছেন সানি দেওল। জানালেন, শিগগিরই পর্দায় আসছে ‘গাদার ২’।

১৯৪৭ সালের দেশভাগ আর তার পরবর্তী পরিস্থিতি মোড়ানো এক প্রেম কাহিনি দর্শকদের উপহার দিয়েছিলেন পরিচালক অনিল শর্মা। ২০০১ সালে মুক্তি পাওয়া ছবিটি হলে চলেছিল মাসের পর মাস। ছবির সংলাপ থেকে গান—সবই প্রশংসিত হয়েছিল।

গাদার ছবিতে সানি ও আমিশার ছেলের ভূমিকায় দেখা গিয়েছিল উৎকর্ষ শর্মাকে। ২০ বছর পর তিনিও নতুন রূপে ধরা দেবেন। এ থেকেই ধারণা করা হচ্ছে, যেখানে গাদার ছবির গল্প শেষ হয়েছিল, সেখান থেকেই সিক্যুয়েলে শুরু হবে গল্প।

‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবন নিয়ে নয়, এত দিন তাহলে ভুল জানত সবাই

২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী

রাম মন্দিরে চুরিকে ‘সামান্য বিষয়’ বললেন অনুপম খের, ভাইরাল নাসিরুদ্দীন শাহের পুরোনো ভিডিও

বলিউড: সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে লর্ডসের স্মৃতি, ট্রলের শিকার রাজকুমার

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান

আর পরিচালনায় ফিরবেন না মহেশ ভাট

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা