হোম > বিনোদন > বলিউড

আমিশা ও সানি লিওনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রযোজক সমিতির

অর্থ নিয়ে কাজ না করার অভিযোগ উঠেছিল বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল ও সানি লিওনের বিরুদ্ধে। এবার ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুই অভিনেত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, মেসার্স এডি ফিল্মসের প্রযোজক হরেশ প্যাটেল এবং মেসার্স সৌন্দর্য প্রোডাকশনের বিনোদ বচ্চন আমিশা প্যাটেল ও সানি লিওনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে বলা হয়, বিনোদ বচ্চনকে প্রায় ২১ লাখ রুপি ফেরত দেবেন সানি লিওন। কারণ তিনি একটি ছবির জন্য তাঁর কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে কাজটি করেননি। অন্যদিকে হরেশ প্যাটেল ১.২ কোটি রুপি পাবেন আমিশা প্যাটেলের থেকে।

প্রযোজকদের প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আমিশা ও সানিকে ২৫ জুলাই ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার অ্যাসোসিয়েশনের সালিশি ট্রাইব্যুনালে উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু দুই অভিনেত্রীই এদিন উপস্থিত থাকতে পারেননি। তাই ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসারস অ্যাসোসিয়েশন আমিশা ও সানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসারস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমিশা প্যাটেলকে সাত দিনের মধ্যে এডি ফিল্মসের সমস্ত বকেয়া পরিশোধ করে দিতে হবে। নির্দেশ না মানলে সালিসি ট্রাইব্যুনাল কঠিন ব্যবস্থা নেবে।’

অন্যদিকে সানি লিওনকে দেওয়া নোটিশে সভার তারিখ থেকে সাত দিনের মধ্যে মেসার্স সৌন্দর্য প্রোডাকশনের প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। না হলে তাঁর বিরুদ্ধেও কঠিন ব্যবস্থা নেবে সালিশি ট্রাইব্যুনাল।

মুক্তির অপেক্ষায় রয়েছে সানি লিওনের সিনেমা ‘রঙ্গিলা’ ও ‘বীরমাদেবী’। এ ছাড়া আলোচনায় রয়েছে অভিনেত্রীর ‘কেনেডি’। অন্যদিকে, আগামী ১১ আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আমিশা প্যাটেলের ছবি ‘গদর ২’।

ব্রাহ্মণ সম্প্রদায়কে ‘অপমান’: পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দেনা করে বাবাকে ঘড়ি উপহার, উল্টো ঝাড়ি খেয়েছিলেন সালমান খান

‘লগান’-এর পর ক্রিকেটকেন্দ্রিক নতুন সিনেমায় আমির খান

মটকা কিং সিরিজের সাফল্যে দ্বিতীয় সিজনের ঘোষণা

বছর শেষে বিয়ে করছেন হুমা কুরেশি

‘ছেলে বাড়ি-গাড়ি কিছুই চায় না’, জেন-জিদের নিয়ে মুগ্ধ আর মাধবন

রাজ-ডিকের নতুন সিনেমায় সুপারহিরো সালমান খান, শুটিং শুরু অক্টোবরে

দুই মিনিটের নাটিকায় বুঁদ ভারত, মাইক্রো-ড্রামার বাজার এখন ৩০ কোটি ডলার

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান