হোম > বিনোদন > বলিউড

তৃতীয়বার করোনায় আক্রান্ত হলেন অক্ষয়

ফের করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এই নিয়ে তৃতীয়বার কোভিডে আক্রান্ত হলেন তিনি। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয়ের নতুন সিনেমা ‘সারফিরা’। তার প্রচারে গত কয়েক দিন ভারতের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছেন অভিনেতা। দিন কয়েক আগেই নাকি করোনার উপসর্গ দেখা দেয়। টেস্টের রিপোর্ট পজিটিভ আসতেই আলাদা থাকতে শুরু করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অক্ষয় ছাড়াও ‘সারফিরা’ সিনেমার প্রচার টিমের অনেকেই করোনায় আক্রান্ত।

এর আগে ২০২১ সালের এপ্রিলে প্রথম করোনা হয়েছিল অক্ষয়ের। ২০২২-এর মে মাসে দ্বিতীয়বার আক্রান্ত হন অভিনেতা। সে বার কোভিডের কারণে কান চলচ্চিত্র উৎসবেও যোগ দিতে পারেননি অক্ষয়।

গতকাল শুক্রবার অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতে প্রায় সারা বলিউড উপস্থিত থাকলেও যোগ দিতে পারেননি অক্ষয়। আর তখনই জানা যায়, করোনায় আক্রান্ত হওয়ায় আসেননি তিনি।

উল্লেখ্য, গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয়ের ১৫০তম সিনেমা ‘সারফিরা’। তবে শুরুটা ভালো হয়নি বক্স অফিসে। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে মাত্র ২ কোটি ৪০ লাখ রুপি।

আগস্টে মুক্তি পাবে অক্ষয়ের পরবর্তী সিনেমা ‘খেল খেল মে’। এতে তাঁর সঙ্গে রয়েছেন—তাপসী পান্নু, বাণী কাপুর, আদিত্য শীল, ফারদিন খান প্রমুখ।

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি

পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ, সেই মারাঠি সিনেমা গড়ল ইতিহাস

প্রযোজকের ক্ষতি ৪৫ কোটি রুপি, ৬ কোটিতে গাড়ি কিনলেন রণবীর সিং

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া