হোম > বিনোদন > বলিউড

গোবিন্দর দাবি মিথ্যা, মুখ খুললেন ভারতীয় প্রযোজক

হলিউডের আলোচিত নির্মাতা জেমস ক্যামেরন নাকি গোবিন্দকে ‘অ্যাভাটার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কয়েক বছর আগে ‘আপ কি আদালত’ শোয়ে গোবিন্দ দাবি করেন, প্রায় ৪০০ দিন গায়ে রং মেখে শুটিং করতে হবে, তাই অ্যাভাটার সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

এমনকি এ সিনেমার নামও নাকি তাঁর দেওয়া। সাক্ষাৎকারে এমন অদ্ভুত দাবি করে সমালোচনার মুখেও পড়তে হয় গোবিন্দকে। কয়েক বছর পর বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রযোজক ও ভারতীয় সেন্সর বোর্ডের সাবেক চেয়ারপারসন পেহলাজ নিহালনি। তিনি জানালেন, গোবিন্দর দাবি মিথ্যা। হলিউডের অ্যাভাটার নয়, বরং ‘অবতার’ নামের এক হিন্দি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল গোবিন্দকে।

পেহলাজ নিহালনি বলেন, ‘অবতার নামে আমি একটি সিনেমা তৈরি করছিলাম। তাতে গোবিন্দকে নেওয়া হয়েছিল। ৪০ মিনিট শুটিংও করা হয়েছিল এ সিনেমার। তবে গোবিন্দের কারণে সিনেমাটির শুটিং আর হয়নি। দুই সিনেমার একই রকম শিরোনাম হওয়ার কারণে হয়তো গুলিয়ে ফেলেছেন গোবিন্দ।’ নিহালনির দাবি, ওই সময় গোবিন্দর মাথা খারাপ হয়ে গিয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পেহলাজ নিহালনি আরও বলেন, ‘তিনি বলিউডের অবতারকে হলিউডের বলে চালিয়ে দিয়েছেন। আমরা ঠিক সময়ে সিনেমাটির শুটিং শেষ করতে চাইছিলাম। তবে গোবিন্দ একদিন শুটিংয়ে চায়ের সঙ্গে কিছু একটা খাওয়ার পর বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তখনও সিনেমার গানের দৃশ্য ও বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং বাকি ছিল। কিন্তু তিনি কিছুতেই আর শিডিউল দিচ্ছিলেন না। এভাবে শুটিংয়ের তারিখ পেছাতে থাকে। শেষ পর্যন্ত গোবিন্দ আর সময় দেননি। আমাদের সিনেমাটিও আর আলোর মুখ দেখেনি।’

বলিউড: সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে লর্ডসের স্মৃতি, ট্রলের শিকার রাজকুমার

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান

আর পরিচালনায় ফিরবেন না মহেশ ভাট

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি