হোম > বিনোদন > বলিউড

মেজাজ হারালেন তাপসী, যেন জয়া বচ্চনের জু‌নিয়র ভার্সন

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের মেজাজ ভীষণ চড়া। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুটিং, মেজাজ হারিয়ে সংবাদের শিরোনাম হন তিনি। জয়া বচ্চন এবার উত্তরসূরি পেলেন। ইদানীং নাকি অল্পতেই মেজাজ হারাচ্ছেন অভিনেত্রী তাপসী পান্নু। তাই তাঁকে ইয়াং জয়া বচ্চন নামে ডাকা শুরু করেছেন নেটিজেনরা। তাপসী যেন জয়া বচ্চনের জুনিয়র ভার্সন!

গতকাল বৃহস্পতিবার এক ভক্ত সেলফি তুলতে চাইলে মেজাজ হারান তাপসী। সে সময় পাপারাজ্জিদের সঙ্গেও নাকি খারাপ ব্যবহার করেন তিনি। সেই ভক্ত আর পাপারাজ্জিদের সেখান থেকে সরে যেতে বলেন অভিনেত্রী। গাড়িতে ওঠার সময়ও তাপসী সেখান থেকে ভক্তদের সরে যেতে বলেন। এরপর রীতিমতো বিরক্ত হয়ে গাড়ির দরজা বন্ধ করে দেন। তাপসীর এত বিরক্তি কীসের? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

একজন মন্তব্য করেছেন, ‘অত্যন্ত খারাপ ব্যবহার। ফটোগ্রাফারদের সঙ্গে এত খারাপ ব্যবহার করেন কেন? ওরা ওদের কাজ করছেন। নিজেকে কী মনে করেন আপনি?’ অনেকে আবার অভিনেত্রীকে ট্রল করছেন ইয়াং জয়া বচ্চন বলে। একজন লিখেছেন, ‘এ যেন ইয়াং জয়া বচ্চনকে দেখছি।’

কিছুদিন আগেই বিয়ে করেছেন তাপসী। সেই খবর বা ছবিও তিনি ভাগ করে নেননি অনুরাগীদের সঙ্গে। এক নেটিজেনের বক্তব্য, ‘এত প্রাইভেট লাইফ পছন্দ হলে এই পেশা থেকে সরে যাওয়া উচিত।’

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান

মোহনলালের জন্মদিনে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’

ওয়েব সিরিজ হয়ে ফিরছে ‘কাভি আলবিদা না ক্যাহনা’

খলনায়ক হয়ে ফিরছেন সঞ্জয় দত্ত

প্রেসিডেন্টের অনুমতি নিয়ে দক্ষিণ আফ্রিকায় শুটিংয়ে যাচ্ছেন শাহরুখ

‘হক’ সিনেমার জন্য কোরআন পাঠ শেখেন ইয়ামি গৌতম

‘ওম পুরি আমার বোনের জীবন নষ্ট করে দিয়েছে’ বিস্ফোরক মন্তব্য আন্নু কাপুরের

আমির খানের সঙ্গে প্রথমবার শ্রদ্ধা কাপুর

নামাজ নিয়ে ভিডিও বানিয়ে সমালোচিত, জবাব দিলেন নমিতা থাপার