হোম > বিনোদন > বলিউড

আমার পরানভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম

‘আমার পরানভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’— লাল বেনারসিতে পত্র লিখলেন নববধূ পত্রলেখা। বিয়ের সাজে রাজকুমারকে প্রেমের প্রতিশ্রুতি। বিয়ের ওড়নাভরে প্রেমের পঙ্‌ক্তি। বাংলা ভাষায় ফুটে উঠল রাজকুমার রাও-পত্রলেখার প্রেম। মুম্বাইয়ে দুজনার দেখা হলেও বাঙালি মেয়ে তার ভালোবাসার কথা জানালেন মাতৃভাষা বাংলাতেই।

কিছুদিন আগেই হাঁটু মুড়ে বসে নতুন করে হবু স্ত্রীকে প্রেম নিবেদন করেছিলেন ‘নিউটন’ খ্যাত রাজকুমার। সোমবার বিয়ে সারলেন দুই তারকা। পত্রলেখার ১১ বছরের প্রেমিক এবার স্বামী হলেন। সেই আনন্দে ইনস্টাগ্রামে প্রেমপত্র লিখলেন নতুন বর।

বিয়ের পরে রাজকুমার লিখলেন, ‘১১ বছরের প্রেম, বন্ধুত্ব, ভালবাসা, আনন্দের পর আজ আমার দুনিয়ার সঙ্গে সাত পাক ঘুরলাম। তোমার স্বামীর তকমা পাওয়ার থেকে বেশি আনন্দ আর কিছুতেই নেই।’

কিন্তু প্রশ্ন জাগে, হরিয়ানার রাজকুমার কি বাংলায় লেখা সেই প্রেমপত্র পড়তে পারলেন? নাকি পত্রলেখা তাঁর পত্রের অর্থ বুঝিয়ে দিয়েছেন স্বামীকে? সে যাই হোক, প্রেম তো কোনো অঞ্চল মানে না, ভাষাটাও হতে পারে না বাধা। বাঙালি পত্রলেখা তাই হয়তো ‘আমি তোমাকে ভালোবাসি’ বলেই প্রেম নিবেদন করেছিলেন।

সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি শেয়ার করেছেন তারকা দম্পতি। চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে বসেছিল বিয়ের আসর। সিসওয়ান ফরেস্ট রেঞ্জেই এই লাক্সারি রিসোর্ট, যাতে রয়েছে নানা বিলাসবহুল ব্যবস্থা।

বিয়ের পরই নিজেদের সোশ্যাল মিডিয়ার ওয়ালে তারকা দম্পতি মোট চারটি ছবি শেয়ার করেছিলেন। কিন্তু এরই মধ্যে আরও ছবি একে একে ভাইরাল হয়েছে।

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি

পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ, সেই মারাঠি সিনেমা গড়ল ইতিহাস

প্রযোজকের ক্ষতি ৪৫ কোটি রুপি, ৬ কোটিতে গাড়ি কিনলেন রণবীর সিং

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া