হোম > বিনোদন > বলিউড

কন্যাসন্তানের বাবা হলেন বরুণ ধাওয়ান

বিয়ের তিন বছরের মাথায় বাবা হলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। গতকাল সোমবার সন্ধ্যায় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী নাতাশা দালাল। এদিন সকালেই মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল নাতাশাকে। হাসপাতাল থেকে নাতনি হওয়ার সুখবর সবার সঙ্গে ভাগ করে নেন ডেভিড ধাওয়ান।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বরুণ ধাওয়ান জানিয়েছিলেন, তিনি বাবা হতে চলেছেন। সেখানে দেখা গিয়েছিল স্ত্রীর বেবিবাম্পে চুমু খাচ্ছেন বরুণ। তাঁদের সেই ঘোষণা অনুযায়ী এ সপ্তাহেই তাঁদের প্রথম সন্তান আসার কথা ছিল, আর তাই-ই হলো।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ একটি প্রতিবেদনে জানিয়েছে, গতকাল সোমবার সকালে নাতাশার লেবার পেইন ওঠায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় বরুণ সারাক্ষণ স্ত্রীর পাশে ছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালে দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালাকে বিয়ে করেন বরুণ ধাওয়ান। আরব সাগরের উপকূলবর্তী অলিবাগে, সাসওয়ান হ্রদের লাগোয়া পামগাছে ঘেরা এক রিসোর্টে বসেছিল বিয়ের আসর।

বলিউড: সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে লর্ডসের স্মৃতি, ট্রলের শিকার রাজকুমার

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান

আর পরিচালনায় ফিরবেন না মহেশ ভাট

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি