হোম > বিনোদন > বলিউড

বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার বিরুদ্ধে ছিলেন সিদ্ধার্থ

নাচতে নাচতেই সিদ্ধার্থের দিকে এগিয়ে যান কিয়ারা। বরমালা পরিয়েই কাছে টেনে নেন ভালোবাসার মানুষকে। বিয়ের মুহূর্তের এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রকাশের পরই রীতিমতো ভাইরাল, যা দেখে মুগ্ধ হয় নেটিজেনরা। ভিডিওর মন্তব্যে ভক্তরা ভালোবাসা বিলিয়েছেন তাঁদের। তবে এক বছর পর ভিডিওটি নিয়ে কথা বলেছেন সিদ্ধার্থ। বলছেন, তিনি নাকি কখনোই চাননি তাঁদের বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসুক।

‘কফি উইথ করণ’-এ করণ জোহর সিদ্ধার্থকে বলেন, ‘একটা রিয়েল প্রেমের গল্প বাস্তবে রূপান্তরিত হয়েছে। যেন শেরশাহ সিনেমার সেই রোমান্স বাস্তব জগতে জীবন্ত হয়ে উঠেছে। বিয়ের সেই মুহূর্তে, যেখানে তুমি র‍্যাম্পে দাঁড়িয়েছিলে আর কিয়ারা হেঁটে এল। সেই মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এক্কেবারে ভাইরাল হয়ে গেছে।’

করণের এ কথা ধরেই সিদ্ধার্থ বলেন, ‘বিষয়টা একেবারেই পরিকল্পিত ছিল না। আমি বিয়ের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার বিরুদ্ধে ছিলাম। এ ক্ষেত্রে মণীশ ও কিয়ারাকেই কৃতিত্ব দেওয়া ভালো। ওরাই বলে, এটা বের করা যাক। আমার মনে হয়েছিল এটা পোস্ট করলে অনেকে মনে করবেন এটা জোর করে করা হয়েছে।’

উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর জয়সলমেরে গাঁটছড়া বেঁধেছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। এরপর তারকা দম্পতি সেখান থেকে পৌঁছান দিল্লিতে। ৯ ডিসেম্বর সেখানেই ছিল তাঁদের প্রথম বিবাহোত্তর সংবর্ধনা। এরপর ১২ ডিসেম্বর হয় সিদ্ধার্থ-কিয়ারার মুম্বাইয়ের সংবর্ধনা। সেখানে হাজির হয়েছিলেন বলিউডের প্রায় সব তারকা।

বলিউড: সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে লর্ডসের স্মৃতি, ট্রলের শিকার রাজকুমার

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান

আর পরিচালনায় ফিরবেন না মহেশ ভাট

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি