হোম > বিনোদন > বলিউড

সাড়ে বারো কোটি রুপির রোলস রয়েস কিনলেন ইমরান হাশমি

বিলাসবহুল গাড়ি কিনলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। বিশ্ববিখ্যাত রোলস রয়েস ব্র্যান্ডের গাড়িটি কিনতে তিনি খরচ করেছেন মোটা অঙ্কের টাকা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গাড়িটি রোলস রয়েস ঘোস্ট ব্ল্যাক ব্যাজের সংগ্রহ থেকে নেওয়া। গাড়িটির দাম ১২ কোটি ২৫ লাখ রুপির বেশি। 

ইমরান হাশমির সংগ্রহে ইতিমধ্যেই রয়েছে ল্যাম্বরগিনি, মেবাচ এবং রোভারের মতো দামি সব গাড়ি। এবার সংগ্রহে যুক্ত হলো কালো রঙের বিশ্বের অন্যতম বিলাসবহুল রোলস রয়েস ব্র্যান্ডের এই গাড়ি।

গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ে গাড়িটি নিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন বলিউডের আলোচিত এই নায়ক।

উল্লেখ্য, সর্বশেষ ‘টাইগার ৩’ সিনেমাতে ভিলেনের চরিত্রে প্রশংসিত হয়েছে ইমরান হাশমির অভিনয়।

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি

পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ, সেই মারাঠি সিনেমা গড়ল ইতিহাস

প্রযোজকের ক্ষতি ৪৫ কোটি রুপি, ৬ কোটিতে গাড়ি কিনলেন রণবীর সিং

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া