হোম > বিনোদন > বলিউড

সালমান নয় ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র হিরো হওয়ার কথা ছিল প্রসেনজিতের

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা সালমান খানের প্রথম চলচ্চিত্র ‘ম্যায়নে প্যায়ার কিয়া’। কিন্তু জানেন কি ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার এই সিনেমার প্রস্তাব প্রথম পেয়েছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু শিডিউল ব্যস্ততায় সে প্রস্তাবে রাজি হননি তিনি। 

আগামী ৭ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম ‘আমাজন প্রাইমে’ মুক্তি পাবে প্রসেনজিৎ অভিনীত প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জুবিলি’। তা নিয়েই সম্প্রতি ‘রেডিফ. কম’-কে দেওয়া এক সাক্ষাৎকার তিনি জানিয়েছেন, ‘অমর সঙ্গী’ সুপারহিট হওয়ার পর তাঁর কাছে একের পর এক সিনেমার অফার এসেছিল। তার মধ্যে বেশ কয়েকটিতে তিনি নায়কের চরিত্রে অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিলেন। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র গল্প ভালোই লেগেছিল প্রসেনজিতের। কিন্তু অন্য সিনেমার জন্য শিডিউল ফাঁকা না থাকায় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। 

জুবিলি সিরিজটি পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। বলিউডের স্বর্ণ যুগের প্রেক্ষাপটে তৈরি হওয়া এক গল্প ধরা পড়বে জুবিলি সিরিজে। প্রসেনজিৎ ছাড়াও এতে মুখ্য ভূমিকায় আরও অভিনয় করতে দেখা যাবে–অদিতি রাও হায়দারি, ওয়ামিকা গাববি, সিদ্ধান্ত গুপ্ত, অপরশক্তি খুররানা, রাম কাপুর, প্রমুখকে।

উল্লেখ্য, ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড যাত্রা শুরু করেছিলেন সালমান খান। তার পরের বছরই ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন সালমান। বাকি ইতিহাস অনেকেরই জানা।

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান

মোহনলালের জন্মদিনে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’

ওয়েব সিরিজ হয়ে ফিরছে ‘কাভি আলবিদা না ক্যাহনা’

খলনায়ক হয়ে ফিরছেন সঞ্জয় দত্ত

প্রেসিডেন্টের অনুমতি নিয়ে দক্ষিণ আফ্রিকায় শুটিংয়ে যাচ্ছেন শাহরুখ

‘হক’ সিনেমার জন্য কোরআন পাঠ শেখেন ইয়ামি গৌতম

‘ওম পুরি আমার বোনের জীবন নষ্ট করে দিয়েছে’ বিস্ফোরক মন্তব্য আন্নু কাপুরের

আমির খানের সঙ্গে প্রথমবার শ্রদ্ধা কাপুর

নামাজ নিয়ে ভিডিও বানিয়ে সমালোচিত, জবাব দিলেন নমিতা থাপার

পরিবারে আসছে নতুন সদস্য, আবার মা হওয়ার সুখবর দিলেন দীপিকা