হোম > বিনোদন > বলিউড

গোসলের জন্য দৈনিক ২৫ লিটার দুধের আবদার, ‘গ্যাংস অব ওয়াসিপুর’ থেকে বাদ পড়ে আফসোস

ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি কিষাণ স্বীকার করেছেন, একটা সময় স্টারডম তাঁকে অত্যন্ত অহংকারী করে তুলেছিল। এই অহংকারের কারণেই অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমার জন্য প্রস্তাব পেয়েও শেষ পর্যন্ত কাজ করা হয়নি।

রবি জানান, শুটিংয়ের সময় প্রতিদিন গোসল করার জন্য ২৫ লিটার করে দুধের বায়না করেছিলেন তিনি। বিষয়টি আগে অস্বীকার করলেও সম্প্রতি ভারতীয় টেলিভিশন শো ‘আপ কি আদালত’-এ সেসব বিষয়ে কথা বলেছেন এই অভিনেতা।

রবি কিষাণ বলেন, ‘হ্যাঁ, কথাগুলো সত্য, আমি সে সময় দুধ দিয়ে গোসল করতাম আর গোলাপের পাঁপড়ি বিছানো বিছানায় ঘুমাতাম। নিজেকে অনেক বড় তারকা ভাবতাম। আমাকে তখন আল পাচিনো কিংবা রবার্ট ডি নিরোর চলচ্চিত্র দেখানো হতো এবং আমাকে তাঁদের আচরণ ও লাইফস্টাইল দেখতে বলা হতো। আমাকে ৫০০ বার দ্য গডফাদার দেখানো হয়েছিল। সে সময় আমি ভেবেছিলাম যদি আমি দুধে গোসল করি, লোকেরা আমার সম্পর্কেও আলোচনা করবে।’

তিনি আরও বলেন, ‘তারা আমাকে গ্যাংস অব ওয়াসিপুরে নেয়নি। কারণ তারা ভেবেছিল আমার জন্য প্রতিদিন ২৫ লিটার দুধের ব্যবস্থা করা অসম্ভব। আমি জানি, এই আবদারগুলো আমার অনেক ক্ষতি করেছে। আপনি যখন হঠাৎ করেই অর্থ ও খ্যাতি পান, তখন আপনার কাণ্ডজ্ঞান হারানো তেমন অসম্ভব কিছু নয়। মুম্বাইয়ের মতো একটি শহর যে কাউকে পাগল করে দিতে পারে!’

২০১৯ সালের ‘দ্য কপিল শর্মা’ শোতে রবি স্বীকার করেছিলেন, তিনি ‘গ্যাংস অব ওয়াসিপুর-এ কাজ পেয়েও নিজের ভুলে হাতছাড়া হওয়ায় অনুতপ্ত।

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি

পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ, সেই মারাঠি সিনেমা গড়ল ইতিহাস

প্রযোজকের ক্ষতি ৪৫ কোটি রুপি, ৬ কোটিতে গাড়ি কিনলেন রণবীর সিং

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য