হোম > বিনোদন > বলিউড

পরিবার নিয়ে রণবীরদের গ্যারেজে থাকতেন অনিল কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর। তাঁর সাফল্যের গল্প সবার জানা। অবশ্য নিজের সংগ্রামের দিনগুলোর কথা স্মরণ করতেও দ্বিধা করেন না অভিনেতা। এক সময় মাথা গোঁজার ঠাঁইটুকুও সংস্থান করতে পারেননি তিনি। পরিবার নিয়ে রণবীর কাপুরদের গ্যারেজে থাকতেন। 

অনিল কাপুরের বাবা সুরিন্দর কাপুর ছিলেন পৃথ্বীরাজ কাপুরের চাচাতো ভাই। আর পৃথ্বীরাজ হলেন রণবীর কাপুরের বাবা ঋষি কাপুরের দাদা। অনিল যখন তাঁর পরিবারের সঙ্গে মুম্বাইতে চলে আসেন, তখন থাকার জায়গা ছিল। পরিবার নিয়ে কয়েক বছর পৃথ্বীরাজের গ্যারেজে থাকেন। পরে একটি ভাড়া বাসায় চলে যান। সেখানেই দীর্ঘদিন বসবাস করেছেন। 

অনিল কাপুর অনেকবার এ নিয়ে বেশ খোলামেলা কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি শুধু টাকার জন্য প্রথম কয়েকটি চলচ্চিত্রে স্বাক্ষর করেছিলাম। কারণ আমার পরিবারের গুরুতর আর্থিক সংকট ছিল। আমার দায়িত্ববোধ থেকে বেঁচে থাকার জন্য যা করতে হয়েছিল তা–ই করেছিলাম।’

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে অনিল কাপুর বলেন, ‘আমার পরিবার ও আমি ভাগ্যবান যে, সেই সময়গুলো পেছনে ফেলে আসতে পেরেছি। এরপর থেকে আমাদের পরিস্থিতি ভালো হতে শুরু করে। কিন্তু যদি আমাদের ভাগ্য আবার পরিবর্তন হয় এবং আমরা আবার খারাপ সময়ের মুখোমুখি হই, তাহলে আমার পরিবারের যত্ন নেওয়ার জন্য যা যা করা দরকার তা করার বিষয়ে আমি দুবার ভাবব না।’ 

অনিল কাপুরকে সর্বশেষ গত বছর রাজ মেহতার ‘জুগ জুগ জিয়ো’ সিনেমায় নীতু কাপুরের সঙ্গে পর্দা ভাগ করতে দেখা গেছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানি। 

এ বছর মুক্তি পাবে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত অনিল কাপুরের সিনেমা ‘অ্যানিমেল’। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। এতে আরও অভিনয় করেছেন ববি দেওল ও পরিণীতি চোপড়া। 

বলিউড: সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে লর্ডসের স্মৃতি, ট্রলের শিকার রাজকুমার

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান

আর পরিচালনায় ফিরবেন না মহেশ ভাট

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি