হোম > বিনোদন > বলিউড

বিশ্বকাপ থেকে ফিরেই ইডির জেরার মুখে নোরা

অর্থপাচার মামলায় ফের ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) জেরার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। বহুল আলোচিত ২০০ কোটি রুপি অর্থ পাচারের মামলায় নোরাকে গতকাল শুক্রবার ৫ ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করেছে ইডি। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন আগেই কাতার ফিফা বিশ্বকাপে পারফরম্যান্স করে ভারতে ফেরেন নোরা। দেশে ফিরেই ইডি থেকে ডাক পড়ে নায়িকার। তাই গতকাল দিল্লিতে ইডির কার্যালয়ে হাজির হয়েছিলেন নোরা। 

কিছুদিন আগেই এই মামলার আরেক অভিযুক্ত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ জামিন পেয়েছেন। একই মামলায় আগেও নোরা ফাতেহিকেও জেরা করেছিল ইডি। গত ১৫ সেপ্টেম্বর নোরাকে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ (ইওডব্লিউ) শাখা চার ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করে। 

এর আগেও গত বছরের ১২ সেপ্টেম্বর ও ১৪ অক্টোবর প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের ধারা ৫০-এর অধীনে নোরার বক্তব্য রেকর্ড করেছিল ইডি। সে সময় তিনি বলেছিলেন, লীনা পাওলোস (মামলার মূল হোতা সুকেশের স্ত্রী) তাঁকে গুচি ব্র‍্যান্ডের একটি হ্যান্ডব্যাগ এবং একটি আইফোন উপহার দিয়েছিলেন। 

নোরা আরও জানিয়েছিলেন, লীনার মোবাইল ফোনের লাউড স্পিকারে সুকেশ তাঁকে বলেছিলেন, তাঁরা তাঁর ভক্ত এবং ভালোবাসার প্রতীক হিসেবে তাঁকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিতে চান। 

এই অর্থ পাচার মামলার মূল হোতা সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে অভিযুক্ত করে গত ১৭ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয় ইডি। গত ১৫ নভেম্বর জ্যাকলিনকে ২ লাখ রুপি ব্যক্তিগত বন্ডে জামিন দেয় দিল্লির পাতিয়ালা আদালত।

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান

মোহনলালের জন্মদিনে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’

ওয়েব সিরিজ হয়ে ফিরছে ‘কাভি আলবিদা না ক্যাহনা’

খলনায়ক হয়ে ফিরছেন সঞ্জয় দত্ত

প্রেসিডেন্টের অনুমতি নিয়ে দক্ষিণ আফ্রিকায় শুটিংয়ে যাচ্ছেন শাহরুখ

‘হক’ সিনেমার জন্য কোরআন পাঠ শেখেন ইয়ামি গৌতম

‘ওম পুরি আমার বোনের জীবন নষ্ট করে দিয়েছে’ বিস্ফোরক মন্তব্য আন্নু কাপুরের

আমির খানের সঙ্গে প্রথমবার শ্রদ্ধা কাপুর

নামাজ নিয়ে ভিডিও বানিয়ে সমালোচিত, জবাব দিলেন নমিতা থাপার