হোম > বিনোদন > বলিউড

শেষবারের মতো বড় পর্দায় আসছেন ইরফান খান

কিংবদন্তি অভিনেতা ইরফান খান পৃথিবী ছেড়ে চলে গেছেন বছর তিনেক আগে। তার পরও এখনো তিনি তাঁর ভক্তদের চোখে যেন জীবন্ত। মৃত্যুর তিন বছর পর আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন ইরফান। অভিনেতার তৃতীয় মৃত্যুবার্ষিকীর আগে আগামী ২৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইরফান অভিনীত শেষ সিনেমা ‘সংস অব স্করপিয়ন্স’। আজ বুধবার প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। 

অনুপ সিং নির্মিত সিনেমাটির ১ মিনিট ৪৯ সেকেন্ডের ট্রেলারে নিজের অভিনয়ের জাদু দেখিয়েছেন এই অভিনেতা। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে রাজস্থানের আদিবাসী বিচ্ছু শিল্পীদের ঘিরে। কেউ স্করপিয়ন বা বিচ্ছুর কামড়ে আহত হলে তাকে গান গেয়ে সুস্থ করে তোলা যাদের কাজ। তবে গল্পের চূড়ান্ত গন্তব্য গিয়ে ঠেকেছে প্রতিশোধে। 

২০১৭ সালে সুইজারল্যান্ডের লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল ‘দ্য সং অব স্করপিয়নস’। সেখানে সমালোচকদের বেশ প্রশংসা কুড়িয়েছিল সিনেমাটি। 

সিনেমাটিতে ইরফান খানের সঙ্গে আরও অভিনয় করেছেন ইরানি অভিনেত্রী গোলশিফতে ফারাহানি, ভারতের নন্দিত অভিনেত্রী ওয়াহিদা রেহমান, শশনাক আরোরা, কৃতিকা পান্ডে প্রমুখ। 

উল্লেখ্য, ইরফান খানকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ২০২০ সালে মুক্তি পাওয়া হোমি আদজানিয়া পরিচালিত ‘আংরেজি মিডিয়াম’ সিনেমায়। এতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি। 

২০১৮ সালে তিনি নিউরো এন্ডোক্রিন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসা নেন। কিন্তু পুনরায় মলাশয়ের ক্যানসারের জটিলতায় তিনি ২০২০ সালের ২৯ এপ্রিল ৫৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান

আর পরিচালনায় ফিরবেন না মহেশ ভাট

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি

পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ, সেই মারাঠি সিনেমা গড়ল ইতিহাস