হোম > বিনোদন > বলিউড

৬ বছর পর কপিলের সঙ্গে নতুন শোতে ফিরছেন সুনীল গ্রোভার

কপিল শর্মা ও সুনীল গ্রোভারের ভক্তদের জন্য সুখবর বলা যায়। দীর্ঘ ৬ বছরের ঝগড়া মিটিয়ে আবারও একসঙ্গে ফিরছেন কপিল-সুনীল। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের কপিলের আসন্ন শো-তে ফিরছেন সুনীল গ্রোভার।

সম্প্রতি নেটফ্লিক্স থেকে প্রকাশ করা এক প্রমোশনাল ভিডিওতে একসঙ্গে দেখা গেছে কপিল-সুনীলকে। নতুন শোয়ের ঘোষণার পর তাঁদের ভক্তরা বেশ উচ্ছ্বাসিত।

প্রসঙ্গত, কপিল শর্মার শো-এর জনপ্রিয় চরিত্র গুত্তি এবং ডা. মাশুর গুলাটি হিসাবেই জনপ্রিয় হয়ে ওঠেন সুনীল গ্রোভার। তবে ২০১৮ সালে কপিল-সুনীলের দ্বন্দ্বের খবর সবখানে ছড়িয়ে পড়ে। এরপর ‘দ্য কপিল শর্মা শো’ ছেড়ে বের হয়ে যান সুনীল। আর আস্তে আস্তে অনুষ্ঠানটির জনপ্রিয়তা কমতে থাকে।

তারপর থেকে কপিল-সুনীলের কথা বলাই একপ্রকার বন্ধ হয়ে যায়। জানা যায়, অস্ট্রেলিয়ায় একটা শো শেষ করে মুম্বাই ফেরার সময় বিমানেই সুনীল গ্রোভারকে মারধর করেন কপিল।

বিষয়টি নিয়ে কপিল এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি কখনোই সুনীলের সঙ্গে ঝগড়া করিনি, আমি ইন্ডাস্ট্রির সেরা লোকদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। যখন আমি কমেডি সার্কাসে কাজ শুরু করেছিলাম তখনো আমি নির্মাতাদের সুনীলকে নিতে বলেছিলাম।’

প্রসঙ্গত, ২০১৭ সালে অস্ট্রেলিয়া থেকে মুম্বাইগামী একটি ফ্লাইটে কমেডিয়ান সুনীল গ্রোভারকে মারধর ও গালাগালি করেন কপিল। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে বেশ তোপের মুখে পড়েন এ কমেডিয়ান। যার জেরে পুরো ঘটনার জন্য তখনই ক্ষমা চান। তবে পার পাননি। হারাতে হয়েছিল তাঁর জনপ্রিয়তা।

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান

মোহনলালের জন্মদিনে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’

ওয়েব সিরিজ হয়ে ফিরছে ‘কাভি আলবিদা না ক্যাহনা’

খলনায়ক হয়ে ফিরছেন সঞ্জয় দত্ত

প্রেসিডেন্টের অনুমতি নিয়ে দক্ষিণ আফ্রিকায় শুটিংয়ে যাচ্ছেন শাহরুখ

‘হক’ সিনেমার জন্য কোরআন পাঠ শেখেন ইয়ামি গৌতম

‘ওম পুরি আমার বোনের জীবন নষ্ট করে দিয়েছে’ বিস্ফোরক মন্তব্য আন্নু কাপুরের

আমির খানের সঙ্গে প্রথমবার শ্রদ্ধা কাপুর

নামাজ নিয়ে ভিডিও বানিয়ে সমালোচিত, জবাব দিলেন নমিতা থাপার